Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

উত্তর-পূর্বের সার্বিক উন্নয়নই সরকারের প্রধান অ্যাজেন্ডা : মোদি

ভার্চুয়ালি মোট ১১,৬০০ কোটি টাকার ১০টি প্ৰকল্পের শিলান্যাস

samayikprasanga by samayikprasanga
February 4, 2024
in slider, অসম
0
উত্তর-পূর্বের সার্বিক উন্নয়নই সরকারের প্রধান অ্যাজেন্ডা : মোদি

অনলাইন ডেস্ক : উত্তর-পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নই সরকারের প্রধান অ্যাজেন্ডা। উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন ছাড়া দেশ এগিয়ে যেতে পারবে না। গুয়াহাটির খানাপাড়া পশু চিকিৎসা মহাবিদ্যালয় ময়দানে সমাবেশ মঞ্চ থেকে ভার্চুয়ালি মোট ১১,৬০০ কোটি টাকার ১০টি প্ৰকল্পের শিলান্যাস এবং কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে প্রদত্ত ভাষণে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্ৰায় দু লক্ষাধিক জনতার সামনে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর যাঁরা বছরের পর বছর ক্ষমতায় ছিল, দুৰ্ভাগ্যবশত তাঁরা দেশের পবিত্র উপাসনালয়ের গুরুত্ব বুঝতে পারেনি। তাঁর কথায়, ‘আমাদের তীর্থস্থান, মন্দির, বিশ্বাসের স্থানগুলো শুধু দেখার জায়গা নয়, এগুলো আমাদের হাজার বছরের সভ্যতার নিদর্শন। রাজনৈতিক সুবিধার জন্য তাঁরা নিজেদের সংস্কৃতি ও ইতিহাস নিয়ে লজ্জাজনক ধারা বজায় রেখেছিল। এটা অতীতের জন্য লজ্জিত করার একটি প্রবণতা হয়ে উঠেছিল। কোনও দেশই তার অতীত ভুলে শিকড় কেটে উন্নয়ন করতে পারে না। প্ৰকৃত ইতিহাসকে অবহেলা করে কোনও দেশ উন্নতি করতে পারে না। তবে গত দশ বছরে দেশের পরিস্থিতি পাল্টেছে।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

মোদি আরও বলেন, অযোধ্যায় রামমন্দির উদ্বোধন এবং রামলালার প্রাণপ্রতিষ্ঠার পর গত ১২ দিনে প্রায় ২৪ লক্ষ পুণ্যার্থী প্রভু শ্রীরামের দর্শন লাভ করেছেন। পর্যটন ক্ষেত্রের উন্নয়ন হয়েছে। অসমেও মা কামাখ্যা দর্শনে অসংখ্য পর্যটক ও পুণ্যার্থীর আগমন ঘটবে। আগামীদিনে অসম দেশের অন্যতম প্রধান পর্যটন ভূমি হয়ে উঠবে। আর্থিকভাবে লাভান্বিত হবেন এখানকার মানুষ।

প্ৰধানমন্ত্ৰী বলেন, অসমে বিজেপি সরকারের আগে মাত্র ছয়টি মেডিক্যাল কলেজ ছিল। বর্তমানে ১২টি মেডিক্যাল কলেজ হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে অসম আজ ক্যানসার চিকিৎসার একটি প্রধান কেন্দ্র হয়ে উঠছে।

Tags: Assam BJPAssam Govt.guwahati newsHimanta Bishwa SharmaPM Modi
Previous Post

আহা কী আনন্দ! ‘মামা’ হিমন্তের কপ্টারে মাদ্রাসা পড়ুয়া ভাগ্নেরা

Next Post

রাজ্যে ১১,৬০০ কোটির দশটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
রাজ্যে ১১,৬০০ কোটির দশটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

রাজ্যে ১১,৬০০ কোটির দশটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?