Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

চিরাং জেলায় ৪৬৫ কোটির প্ৰকল্পের শিলান্যাস ও উদ্বোধন

samayikprasanga by samayikprasanga
October 11, 2023
in slider, অসম
0
চিরাং জেলায় ৪৬৫ কোটির প্ৰকল্পের শিলান্যাস ও উদ্বোধন

অনলাইন ডেস্ক : পরিকাঠামো উন্নয়নে নব সংযোজনের মাধ্যমে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা বুধবার চিরাং জেলায় প্ৰায় ৪৬৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে কয়েকটি প্রকল্পের শিলান্যায় এবং উদ্বোধন করেছেন। এদিন বাসুগাঁওয়ে ৬৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৪১৯.০৫ মিটার দীর্ঘ কাসিকট্ৰা-বাসুগাঁও-তালগুড়ি রাস্তা এবং উত্তরপূর্ব রেলওয়ে লাইনের ওপর নিৰ্মিত পদসেতু, বিজনি-কুকলং হয়ে কুমারশালি এমএসবিগামী রাস্তায় কুকলুং নদীর ওপর ১১ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ১৫২ মিটার দীর্ঘ সেতুর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এছাড়া কাজলগাঁওয়ে ৩৭ বিঘা ভূমির ওপর ৩৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষে অত্যাধুনিক জেলা ক্ৰীড়া স্টেডিয়ামের শিলান্যাস, অসম মালা প্রকল্পের অধীনে ২০৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৪০.৭৭ কিলোমিটার দীর্ঘ চাপানুড়ি-আমটেকা-ভুটান সীমান্ত সড়কের উন্নয়নমূলক কাজের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী।

এছাড়া ১০.৭৫ কোটি টাকা ব্যয় সাপেক্ষে রাজ্য স্ব-অগ্ৰাধিকার উন্নয়ন তহবিল (গ্ৰামীণ) ২০২২-২৩-এর অধীনে গেরুকাবাড়ি হয়ে পানবাড়ি-বিজনি রোডের উন্নীতকরণ এবং ৪ কোটি টাকা ব্যয় সাপেক্ষে রাজ্য স্ব-অগ্রাধিকার উন্নয়ন তহবিল (গ্রামীণ)-এর অধীনে মহাবীর লাচিত-চিলারায় সেতু নিৰ্মাণ অভিযানের অন্তৰ্গত বিষপানি হয়ে বিষ্ণুপুর বাজার-সিকাঝরা রোডে সিকা নদীর ওপর নিৰ্মিত পাকা সেতুরও শুভ উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

মুখ্যমন্ত্ৰী জল জীবন মিশনের অধীনে ১৩২ কোটি টাকা ব্যয় সাপেক্ষে চম্পাবতী বাসুগাঁও পাইপযুক্ত পানীয় জল সরবরাহ প্রকল্প এবং চাওরাং বাসুগাঁও পাইপযুক্ত পানীয় জল প্রকল্প দুটির শিলান্যাস স্থাপন করেছেন। এ উপলক্ষ্যে কাজলগাঁওয়ে অনুষ্ঠিত প্রকাশ্য জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বলেন, এ সব প্রকল্প আগামীদিনে চিরাং জেলার জনসাধারণের আশা ও আকাঙ্ক্ষা পূরণে বহু সহায়ক হবে। গত দু-বছর ধরে চিরাং জেলায় চলমান উন্নয়নমূলক কাজকর্মের পরিসর বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার জেলাবাসীর প্রতি যে দায়বদ্ধতা আছে তা প্রতীয়মান করছে। আজ উদ্বোধিত অথবা শিলান্যাসকৃত রাস্তার পরিকাঠামো উন্নয়নমূলক প্রকল্পগুলি জেলার অৰ্থনৈতিক কাৰ্যকলাপের সম্ভাব্যতা বৃদ্ধি করবে বলে উল্লেখ করে মুখ্যমন্ত্ৰী বলেন, এই সব প্রকল্প আগামীদিনে চিরাং জেলার বৃহৎ সংখ্যক জনসাধারণের অৰ্থনৈতিক উত্থানে অবদান রাখবে।

জেলা ক্ৰীড়া স্টেডিয়াম নিৰ্মিত হয়ে গেলে গণ-পরিকাঠামোর তালিকায় এক গুরুত্বপূৰ্ণ সংযোজন হবে, বলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এক সময় বিটিআরকে অশান্ত অঞ্চল বলে গণ্য করা হত, কিন্তু আজ এই অঞ্চল অভূতপূৰ্ব উন্নয়নের জন্য পরিচিতি লাভ করেছে। আশা প্রকাশ করে মুখ্যমন্ত্ৰী বলেন, চলমান উন্নয়নের গতিধারা কোনও অবস্থাতেই থমকে যাবে না, নির্বাধায় এই ধারা অব্যাহত থাকবে। ভাষণে অরুণোদয়, ৪০ লক্ষ পরিবারকে রেশন কাৰ্ড প্রদানের জন্য চলমান প্রক্ৰিয়া ইত্যাদির তথ্যও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে গৃহ নিৰ্মাণ ও নগর পরিক্ৰমা প্রভৃতি দফতরের মন্ত্ৰী অশোক সিংঘল, হস্ততাঁত-বস্ত্ৰ শিল্প প্রভৃতি দফতরের মন্ত্ৰী উর্খাও গৌরা ব্ৰহ্ম, বিটিসি-প্রধান প্ৰমোদ বড়ো, বিধায়ক অজয়কুমার রায়, জয়ন্ত বসুমতারি প্ৰমুখ উপস্থিত ছিলেন।

Tags: BTRChirang DistrictCM Assamcm himanta biswa sharma
Previous Post

শিলচরে অরুনোদয় প্রকল্পের কার্ড বিতরণ মন্ত্রী পীযূষের

Next Post

শিলচরে ফের সম্মুখ সমরে বৃহন্নলাদের দুইগোষ্ঠী, আতঙ্ক

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
শিলচরে ফের সম্মুখ সমরে বৃহন্নলাদের দুইগোষ্ঠী, আতঙ্ক

শিলচরে ফের সম্মুখ সমরে বৃহন্নলাদের দুইগোষ্ঠী, আতঙ্ক

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?