Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাংলাদেশে পাচারের পথে শিলচরে বাজেয়াপ্ত ৫ কোটির কফসিরাপ

samayikprasanga by samayikprasanga
August 11, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
বাংলাদেশে পাচারের পথে শিলচরে বাজেয়াপ্ত ৫ কোটির কফসিরাপ

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : লরিতে আটার বস্তার আড়ালে লুকিয়ে  পাচারের সময় শিলচরে বাজেয়াপ্ত করা হলো প্রচুর পরিমাণ কফ সিরাপ। বাজেয়াপ্ত করা হয়েছে ৩০০টি কার্টনে থাকা ৪৮ হাজার কফসিরাপের শিশি। আন্তর্জাতিক বাজারে এসবের মূল্য হবে প্রায় পাঁচ কোটি টাকা। এসব কফ সিরাপ বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয়েছে লরির চালক বিহারের ফুলারিয়া এলাকার গিধার বাসিন্দা আরসি রাজাকে।
জানা গেছে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরের দিকে রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরিটিতে তল্লাশি চালায় পুলিশ। লরিতে লোড করা ছিল আটার বস্তা। তল্লাশির সময় এসব আটার বস্তার আড়ালে লুকিয়ে রাখা অবস্থায় কফসিরাপের কার্টনগুলো পাওয়া যায়।
পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, লরিটি এসেছিল গুয়াহাটির দিক থেকে। খুব সম্ভবত কফ সিরাপ আনা হয়েছে পশ্চিমবঙ্গ হয়ে অন্য কোনও রাজ্য থেকে। এবং সেসব নিয়ে যাওয়ার কথা ছিল আগরতলায়। এদিকে পুলিশের অন্য এক সূত্র জানান, আগরতলায় নিয়ে কফ সিরাপ পাচারের মতলব ছিল বাংলাদেশে। বাজেয়াপ্ত করা এসকাফ কফসিরাপ-এর প্রচুর চাহিদা রয়েছে বাংলাদেশে। নেশার জন্য ব্যবহৃত হয় এসব কফসিরাপ।এবং এসব পাচারের পেছনে নিশ্চিতভাবে রয়েছে বড় মাপের কেউ। বর্তমানে পাচারের পেছনে যেসব বড়মাথা জড়িত রয়েছে তাদের খুঁজে বের করার চেষ্টা চালানো হচ্ছে।
Tags: Assam Policebihar driver arrestcough syrup
Previous Post

E rikshaw will run in odd – even order from 16 August

Next Post

শিলচরের সরকার মনোনীত পুরসদস্য দেবাশীষ ও সন্ধ্যার মনোনয়ন স্থগিত

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
দেবাশিস-সন্ধ্যার মনোনয়ন বাতিল চেয়ে আদালতে যাচ্ছে কংগ্রেস

শিলচরের সরকার মনোনীত পুরসদস্য দেবাশীষ ও সন্ধ্যার মনোনয়ন স্থগিত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?