Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

কাছাড়ে পুলিশের গুলিতে ঘায়েল মাদক পাচারকারী

এসটিএফ-এর অভিযানে উদ্ধার ৪০-৪৫ কোটি টাকার হেরোইন ও ইয়াবা, গ্রেফতার তিন

samayikprasanga by samayikprasanga
July 25, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
কাছাড়ে পুলিশের গুলিতে ঘায়েল মাদক পাচারকারী

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

অনলাইন ডেস্ক : আবারও ডিআইজি (এসটিএফ) পার্থসারথি মহন্তের নেতৃত্বে অসম পুলিশের সফল মাদক-বিরোধী অভিযান। এবার তাঁর নেতৃত্বে অভিযান চালিয়ে ৪০ থেকে ৪৫ কোটি টাকা মূল্যের ২.৫ কিলোগ্রাম হেরোইন এবং এক লক্ষ মাদক-ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে এসটিএফ এবং কাছাড় পুলিশ। তবে হেফাজত থেকে পালাতে গিয়ে পুলিশের গুলিতে ঘায়েল হয়েছে এক মাদক পাচারকারী। পুলিশের গুলিতে আহত মাদক পাচারকারীকে মনোয়ার হুসেন বড়ভুইয়াঁ বলে শনাক্ত করা হয়েছে। তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভরতি করা হয়েছে। মনোয়ারের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনা সোমবার রাতে কাছাড় জেলা সদর শিলচরের রামনগর-চেংকুড়ি বাইপাসে সংঘটিত হয়েছে।
অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর ডিআইজি পার্থসারথি মহন্ত জানান, বিপুল পরিমণের মাদক পাচারের নির্দিষ্ট তথ্য পেয়ে গুয়াহাটি থেকে শিলচর আসেন তিনি। এখানে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এবং সিআরপিএফ ও পুলিশের দল নিয়ে সাদা পোশাকে রামনগর বাইপাসে অভিযান চালান তাঁরা। গভীর রাতে বাইপাসে চার চাকার একটি কারের গতিরোধ করে তাতে তালাশি চালিয়ে বিপুল পরিমাণের ওই হেরোইন এবং ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
ডিআইজি জানান, মাদক পাচারের অভিযোগে তিন যুবককে আটক করা হয়েছিল। সেগুলি গাড়ির বিভিন্ন গোপন খোপ থেকে বের করে বনেটের ওপর রাখতে তাঁরা যখন ব্যস্ত, তখন সুযোগ বুঝে পুলিশের হেফাজত থেকে মনোয়ার হুসেন বড়ভুইয়াঁ নামের এক যুবক পালানোর চেষ্টা করে। পুলিশ তাকে রুখতে গুলি করে। গুলি তার বাঁ পায়ে বিদ্ধ হলে সে মাটিতে পড়ে যায়। অবশ্য সঙ্গে আহত মনোয়ারকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার চিকিৎসা চলছে।
এদিকে বাইট দিতে গিয়ে পুলিশ সুপার নোমাল মাহাতো সাংবাদিকদের একই ঘটনার বর্ণনা করে বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার ড্রাগস-মুক্ত অসম গড়তে পুলিশের মাদক বিরোধী অভিযান তীব্রগতিতে চলবে। অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত নেটওয়ার্কের অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন তাঁরা।

Tags: anti drugs movementAssam Policeassam police DIGCM Himanta Bishwa Sharmayaba tablets
Previous Post

মেঘালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলা, আহত ৫ নিরাপত্তা রক্ষী

Next Post

তুরায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলায় জড়িত অভিযোগে গ্রেফতার দুই মহিলা সহ ১৮

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
মেঘালয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলা, আহত ৫ নিরাপত্তা রক্ষী

তুরায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ে হামলায় জড়িত অভিযোগে গ্রেফতার দুই মহিলা সহ ১৮

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?