Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাস্তা-সেতুর সংস্কার রিপোর্ট ১৫ দিন অন্তর দেওয়ার নির্দেশ

হাইলাকান্দিতে রিভিউ মিটিংয়ে জয়ন্ত মল্লবরুয়া

samayikprasanga by samayikprasanga
June 13, 2023
in slider, অসম
0
রাস্তা-সেতুর সংস্কার রিপোর্ট ১৫ দিন অন্তর দেওয়ার নির্দেশ

রিভিউ মিটিঙে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া আয়ুষ্মান কার্ড তুলে দিচ্ছেন এক হিতাধিকারীর হাতে। মঙ্গলবার।

অনলাইন ডেস্ক : হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া জেলার রাস্তা ও সেতুর নির্মাণ ও মেরামতির কাজে গতি আনতে ১৫ দিন পর পর প্রশাসনিক তদন্ত করে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন। তিনি মঙ্গলবার হাইলাকান্দিতে অনুষ্ঠিত এক রিভিউ মিটিঙে এই নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, জেলায় সরকারি তরফে ধান সংগ্রহের জন্য কাটলিছড়া এবং আলগাপুরে আরো দুইটি ধান বিক্রয় কেন্দ্র খোলা হবে।

বৈঠকের শুরুতে মন্ত্রী মল্লবরুয়া  জেলার ৬ জন হিতাধিকারীর হাতে আয়ুষ্মান কার্ড আনুষ্ঠানিকভাবে তুলে দিয়ে জেলায় আয়ুষ্মান কার্ড বন্টনের সূচনা করেন। এত জানানো হয় যে জেলায়  ৩ লক্ষ ৬৭ হাজার ৭৯১ টি আয়ুষ্মান কার্ড এর ইকেওয়াইসি সম্পন্ন হয়েছে –যা লক্ষ্যমাত্রার ৭৭ শতাংশ। বাকি ১ লক্ষ ১২ হাজার ২১৬ টি কার্ডের  ইকেওয়াইসি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে শেষ করতে মন্ত্রী নির্দেশ দেন।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

প্রসঙ্গত, মন্ত্রী আয়ুষ্মান কার্ডের সুবিধা সম্পর্কে ব্যাপক জনসচেতনা অভিযান গড়ে তুলার নির্দেশ দেন। সরবরাহ বিভাগ থেকে সভায় জানানো হয় যে জেলায় ২৭৬১ টি রেশন কার্ড বাতিল করা হয়েছে। এতে ২২৯৪৫ জন জনসংখ্যা রয়েছেন। অরুণোদয়ের দ্বিতীয় পর্যায়ে জেলার লক্ষ্যমাত্রা ১৯ হাজার ২৮৪ জনের জনের মধ্যে ১৫ হাজার ৫৪৩ জনকে সুবিধাভোগির আওতায় আনা সম্ভব হয়েছে বলে সভায় জানানো হয়। মন্ত্রী বিধবা এবং শারীরিকভাবে সক্ষম ব্যক্তি যারা অন্যান্য ভাতা পাচ্ছেন না, তাদের অরুণোদয় প্রকল্পে প্রাধান্য দিয়ে অন্তর্ভুক্ত করতে প্রশাসনকে নির্দেশ দেন। পিএইচই বিভাগের কাজকর্মগুলি পরিচালনার সময় বাগান এলাকায় থাকা জল প্রকল্পগুলির ম্যানেজমেন্ট বাগান কর্তৃপক্ষের হাতে স্থানান্তর করতে বলেন মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়া।

বিধায়ক জাকির হোসেন লস্কর নদীর উপর মাটিজুরি সেতুর মেরামতির প্রসঙ্গ উত্থাপন করেন।বিধায়ক সুজাম উদ্দিন লস্কর কাবলিনালা সেতুর অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে বলেন। বিধায়ক নিজাম উদ্দিন চৌধুরী আলগাপুর এলাকায় দমকল বাহিনীর স্টেশন নির্মাণের জন্য জমির প্রস্তাব এবং নারাইনপুরে নির্মীয়মান  কাটাখাল নদীর উপর সেতুর কাজ শীঘ্র শেষ করার ব্যবস্থা নিতে বলেন। সংসদ কৃপানাথ মালার উপস্থিতিতে জেলার সব শীর্ষ আধিকারিক সহ সভায় অন্যান্যদের মধ্যে বরাক উপত্যকার ডিভিশনাল কমিশনার শান্তনু গুটমারি, জেলাশাসক নিসর্গ হিভারে,  ডিডিসি এলডার্ড ফারহীন, জেলা পরিষদের সিইও জয়দীপ শুক্লা। এছাড়া সভায় পুরসভার চেয়ারম্যান কল্যাণ গোস্বামী, জেলা বিজেপি সভাপতি স্বপন ভট্টাচার্য ও বিজেপি নেত্রী মুন স্বর্ণকার অংশ নেন।

Tags: Ayushman BharatHailakandi DistrictJayanta Malla Barua
Previous Post

কাছাড়ে চার কেন্দ্রে কম্পার্টমেন্টাল পরীক্ষা

Next Post

ফেসবুক বিবাদ, মামলা কংগ্রেস কর্মকর্তার

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
ফেসবুক বিবাদ, মামলা কংগ্রেস কর্মকর্তার

ফেসবুক বিবাদ, মামলা কংগ্রেস কর্মকর্তার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?