Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অকালে প্রয়াত কংগ্রেস সাংসদ সুরেশ বালু

কিডনির পাথর নিয়ে সমস্যা, চিকিৎসা ব্যর্থ

samayikprasanga by samayikprasanga
May 30, 2023
in slider, জাতীয়
0
অকালে প্রয়াত কংগ্রেস সাংসদ সুরেশ বালু

অনলাইন ডেস্ক : মহারাষ্ট্রের একমাত্র কংগ্রেস সাংসদ সুরেশ বালু ধানোরকরের জীবনাবসান ঘটেছে। কিডনিজনিত অসুখের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুরুতে নাগপুরের হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়ায় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাঁকে। মঙ্গলবার সেখানেই মৃত্যু হল বালুর। বয়স হয়েছিল ৪৮ বছর। তরুণ নেতার অকাল প্রয়াণে শোকস্তব্ধ মহারাষ্ট্র কংগ্রেসের নেতা-কর্মীরা।

মহারাষ্ট্রের প্রবীণ কংগ্রেস নেতা বালাসাহেব থারোত জানিয়েছেন, বালুর কিডনিতে পাথর হয়েছিল। ওই সমস্যার চিকিৎসার জন্যই তাঁকে নাগপুরের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। যদিও কংগ্রেস নেতার অবস্থার অবনতি হয়। এরপর এয়ার অ্যাম্বুলেন্সে দিল্লির মেদান্তা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মঙ্গলবার মৃত্যু হয়েছে তাঁর। বালুর স্ত্রী প্রতিভা ধানোরকর কংগ্রেস বিধায়ক। তাঁদের দুই সন্তান রয়েছে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

শিবসেনা নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন বালু। ২০১৪ সালে চন্দ্রপুর জেলায় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। যদিও চন্দ্রপুর আসন থেকে লোকসভায় লড়তে চেয়েছিলেন তিনি। দল তাঁকে টিকিট না দিলে কংগ্রেসে যোগ দেন। এরপর কংগ্রেসের হয়ে চন্দ্রপুর লোকসভা আসনের নির্বাচনে বিজেপির হংসরাজ আহিরকে পরাজিত করেন। ২০১৯ সালে বালু ধানোরকরের স্ত্রী প্রতিভা ধানোরকার ওয়ারোরা ভদ্রাবতী বিধানসভা আসনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। তাঁর মৃত্যুতে কংগ্রেস দলে শোকের ছায়া নেমে এসেছে।

Tags: Death NewsIndian National CongressMaharastra congressSuresh Balu Dhanokor
Previous Post

পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই

Next Post

মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ
slider

চুক্তি চূড়ান্ত হল, ভারতেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ

by samayikprasanga
June 1, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
Next Post
মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু

মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?