Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

পড়ুয়াকে মারধর গ্রেফতার শিক্ষক

samayikprasanga by samayikprasanga
May 9, 2023
in অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
পড়ুয়াকে মারধর গ্রেফতার শিক্ষক

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : দ্বিতীয় শ্রেণীর  পড়ুয়ার উপর অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করলো শিলচর রংপুর রাসবিহারী সরকারি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের এক শিক্ষককে। ইমদাজ হোসেন লস্কর (৪২) নামে এই শিক্ষককে  গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার।
জিৎ সিংহ নামে বছর আটেকের ওই পড়ুয়ার মায়ের নাম সুকৃতি পাল, বাবা রঞ্জিত সিংহ। মা সুকৃতি পাল ঘটনা নিয়ে রংপুর পুলিশ পেট্রোল পোস্টে এজাহার দায়ের করেন সোমবার। এজাহারে তিনি উল্লেখ করেছেন, সোমবার তার ছেলে জিৎ স্কুলে গেলে শিক্ষক ইমদাজ হোসেন সামান্য কারণে তাকে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করেন। এভাবে মার খেয়ে জিৎ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছে।
এজাহার দায়ের করার পাশাপাশি সুকৃতি পাল সহ অন্যান্য অভিভাবকরা মঙ্গলবার সকালে স্কুলে গিয়ে কর্তৃপক্ষের কাছেও এনিয়ে কৈফিয়ত তলব করেন। এরপর গ্রেফতার করা হয় ইমদাজ হোসেনকে। এলাকাবাসী জানিয়েছেন, স্কুলে হইচই শুরু হওয়ার কিছুক্ষণ পর দেখা যায় হাজির হয়েছে পুলিশ। এরপর পুলিশ নিয়ে যায় ইমজাদ হোসেনকে।
পুলিশ সুপার  নূমল মাহাতো জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ ইমদাজকে তাদের হাতে সমঝে দিয়েছেন। এরপর এজাহারের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এবার তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জিৎ সিংহের মা সুকৃতি পাল সহ অন্য কয়েকজন অভিভাবক এদিন অভিযোগ করেন, ইমদাজ হোসেন পাঠদানে মোটেই আগ্রহী নন। স্কুলে এসে তিনি মোবাইল নিয়েই ব্যস্ত থাকেন সর্বক্ষণ। আর শুধু জিৎ নয়, এর আগেও অন্যান্য কয়েকজন পড়ুয়াকে তিনি এভাবে মারপিট করেছেন। সুকৃতি পাল অভিযোগ করেন, শুধু গতকালই নয় তার ছেলেকে এর আগেও বেশ কয়েকদিন মারপিট করেছেন ইমদাজ। ওই শিক্ষকের হাতে মার খাওয়ার ভয়ে ছেলে স্কুলেই যেতে চায় না। তাকে জোর করে পাঠাতে হয় স্কুলে।
স্কুলের পরিচালন সমিতির সভাপতি উমা দাসও জানান, ইমদাজের বিরুদ্ধে এর আগেও পড়ুয়াদের মারপিট করার অভিযোগ পেয়েছেন। এভাবে মারপিট না করার জন্য ইমদাজকে বুঝালেও তিনি নিজেকে শুধরাননি। সোমবার জিৎ সিংহকে মারপিটের খবর পেয়ে তিনি স্কুলে  যান। গিয়ে দেখেন, জিৎকে হাঁটু মুড়ে বসিয়ে রেখেছেন ইমদাজ। তাকে মারপিট করা নিয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, জিৎ পেছন দিক দিয়ে এসে তার (ইমদাজের) প্যান্টে কিছু আঁকতে শুরু করেছিল। তাই বাধ্য হয়ে তিনি তাকে মারপিটের পর শাস্তিস্বরূপ হাঁটু মোড়ে বসিয়ে রেখেছেন।
এদিকে অভিযোগ নিয়ে ইমদাজ হোসেনকে জিজ্ঞেস করলে তিনি কিছু বলতে রাজি হননি। বলেন এই মুহূর্তে সংবাদমাধ্যমের কাছে কিছু বলবেন না। প্রয়োজন হলে মুখ খুলবেন পরবর্তীতে।

Tags: CM Himanta Bishwa SharmaRasbihari schoolschool inspector cacharstuden beatenteacher
Previous Post

যথাযোগ্য মর্যাদায় জন্মজয়ন্তী উদযাপন, শিলচরে বর্ণাঢ্য শোভাযাত্রা

Next Post

বহুবিবাহ নিষিদ্ধ হচ্ছে অসমে, ঘোষণা হিমন্তের

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
বহুবিবাহ নিষিদ্ধ হচ্ছে অসমে, ঘোষণা হিমন্তের

বহুবিবাহ নিষিদ্ধ হচ্ছে অসমে, ঘোষণা হিমন্তের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?