Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বাঁশকান্দির স্কুলে মেয়েকে উত্তর বলে দিচ্ছেন শিক্ষক, ভাইরাল ভিডিও

সাসপেন্ড দুই শিক্ষক

samayikprasanga by samayikprasanga
March 14, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
বাঁশকান্দির স্কুলে মেয়েকে উত্তর বলে দিচ্ছেন শিক্ষক, ভাইরাল ভিডিও

অনলাইন ডেস্ক : যত কান্ড এবারের মাধ্যমিকে। প্রশ্নপত্র ফাঁসের দরুণ বিজ্ঞান পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। গণ টোকাটুকির পরিপ্রেক্ষিতে গণিরগ্রামের স্কুলে ইংরেজি পরীক্ষায় সেখানকার পরীক্ষাত্রীদের পুনরায় বসতে হবে ২৮ মার্চ। এবার বাঁশকান্দিতে এক ভিডিওকে ঘিরে যাবতীয় বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে পরীক্ষার সিক রুমে এক শিক্ষক উত্তর লিখতে সাহায্য করছেন জনৈক শিক্ষক। ঘটনাচক্রে সেই শিক্ষক হলেন মেয়েটির বাবা। ভিডিও ভাইরাল হতেই বিতর্কের সৃষ্টি হয়েছে। শিক্ষকের নাম আনোয়ারুল হক বড়ভূঁইয়া। তবে বাঁশকান্দি নেনা মিয়া উচ্চতর মাধ্যমিক স্কুলের প্রিন্সিপাল সালেহ আহমেদ এসব অভিযোগকে সরাসরি উড়িয়ে দিয়েছেন। তাঁর কথা অনুযায়ী আনোয়ারুলের সঙ্গে ব্যক্তিগত রেশ মেটাতেই আরেক শিক্ষক বিকাশ পুরকায়স্ত এমনটা করেছেন। ব্যক্তিগত রেশটা কি? সালেহ আরও বলেন, মাসে একবার স্কুলে আসেন বিকাশ। সেজন্য আনোয়ারুল বিকাশকে সবধরনের পরীক্ষার ডিউটি থেকে অব্যাহতি দিয়েছেন। তাই এসব করেছেন বিকাশ।

এদিকে ঘটনার খবর চাউর হতেই নড়েচড়ে বসে প্রশাসন। অভিযুক্ত শিক্ষক আনোয়ারুলকে সাসপেন্ড তো করা হয়েছেই। সেইসঙ্গে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়ায় সাসপেন্ড করা হয়েছে আরেক শিক্ষক বিকাশকেও। এছাড়াও বহিস্কার করা হয়েছে ছাত্রীকেও।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

Tags: Assam PoliceCachar District AdministrationCM Himanta Bishwa Sharmaeducation minister ronoj peguSEBA Board
Previous Post

স্কুলের ভালো ‘ রেজাল্ট ‘ দেখা হল না আয়ানের

Next Post

বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্যজনক মৃত্যু

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্যজনক মৃত্যু

বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্যজনক মৃত্যু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?