Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

পুরকর নির্ধারণে গরমিল, স্বীকার করিমগঞ্জ পুরপতির

samayikprasanga by samayikprasanga
February 27, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
পুরকর নির্ধারণে গরমিল, স্বীকার করিমগঞ্জ পুরপতির

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : করিমগঞ্জ শহরের পুর কর নির্ধারণের ক্ষেত্রে গরমিলের কথা স্বীকার করলেন পুরপতি রবীন্দ্র চন্দ্র দেব । সোমবার এক সাংবাদিক বৈঠক ডেকে তিনি জানান, যাদের দিয়ে কর নির্ধারণের কাজ করা হয়েছে এরা কিছু গরমিল করেছে । কিন্তু এ নিয়ে শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার জন্য অভয় দেন তিনি । পুরপতি বলেন নতুন হারে ট‍্যাক্স তৈরি করতে গিয়ে সমস্যা থাকতে পারে । এরকম কিছু হলে সাদা কাগজে দরখাস্থ দিলেই সেটা খতিয়ে দেখে উপযুক্ত ব‍্যবস্থা নেওয়া হবে। পুরপতি বলেন রেসিডেনশিয়াল এবং কমার্শিয়ালের জন্য ট‍্যাক্স নির্ধারণ করে দিয়েছে সরকার। সেটা কমিয়ে সরকারের কাছে নতুন হারে ট‍্যাক্সের বিষয় বিভাগীয় কর্তৃপক্ষের তরফে পাঠানো হয়েছে। সরকারি ভাবে দুটি ক্ষেত্রে যেহারে ট্যাক্স বৃদ্ধির কথা বলা হয়েছে সেটা হল এআরভি ৭.৫ শতাংশ। গৃহকর ২.৫, লাইট ২, আরবান ৩ শতাংশ। এছাড়া জল এবং সেনিটারি কর ২ শতাংশ হারে বৃদ্ধির কথা বলা হয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে পুরসভার তরফে সরকারি নির্দেশকেই প্রায় মান‍্যতা দেওয়া হয়েছে। তবে পুরসভার তরফে এআরভি ৬, গৃহ ২.৫, লাইট ১, জল ১, আরবান ৩ এবং সেনিটারি ট‍্যাক্স ১ শতাংশ করে গুয়াহাটি পাঠানো হয়েছে। পুরপতি জানান, মানুষের যাতে কোনধরণের অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রেখেই সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরও যদি কারো কোনো সন্দেহ থাকে তবে পুরসভা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন ।পুরসভার কার্যবাহী আধিকারিক বিক্রম চাষা বলেন, করিমগঞ্জ পুরসভার শেষবারের মতো এসেসমেন্ট হয়েছিল ১৯৯২ সালে। প্রায় ত্রিশ বছর পর এবার এসেসেমেন্ট হয়েছে। দশ হাজারের বেশি এসেসমেন্ট করে তাদের ট‍্যাক্স নতুন হারে ধার্য করতে গিয়ে যদি ভুলত্রুটি হয়ে থাকে সেটা পুরসভার নজরে আনলে তাৎক্ষণিকভাবে খতিয়ে দেখা হবে। তিনি জানান এপ্রিল মাস থেকেই নতুন হারে টেক্স দিতে হবে। অভিযোগ গ্রহণ করা হবে ২০ মার্চ অবদি। এরপর আর তা গ্রহণ করা হবে না। উপপুরপতি সুখেন্দু দাস বলেন , মানুষের সুবিধার কথা বিবেচনা করে আরও রেহাই দেওয়ার সম্ভাবনা রয়েছে । মানুষের যাতে সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখার কথা জানান তিনি। বলেন নাগরিকদের উপর যাতে বেশি চাপ না পড়ে তার ব‍্যবস্থা করা হবে। তবে ট‍্যাক্স বাড়লে পুরসভার আয় বাড়বে। আর তখন বেতন প্রদান সহ নানা সুবিধা হবে বলে তিনি জানান।

Tags: CM Himanta Bishwa Sharmakarimgonj district addminastrationkarimgonj news
Previous Post

অসমে ১৪২টি খ্রিষ্টান উপজাতি পরিবারের হিন্দু ধর্মে প্রত্যাবর্তন

Next Post

সেনা নিযুক্তি রেলিতে ভিড় এড়াতে এবার শুরুতে প্রবেশিকা পরীক্ষা

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
সেনা নিযুক্তি রেলিতে ভিড় এড়াতে এবার শুরুতে প্রবেশিকা পরীক্ষা

সেনা নিযুক্তি রেলিতে ভিড় এড়াতে এবার শুরুতে প্রবেশিকা পরীক্ষা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?