Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

লখনউ হচ্ছে লক্ষ্মণ নগরী !

samayikprasanga by samayikprasanga
February 8, 2023
in slider, জাতীয়
0
লখনউ হচ্ছে লক্ষ্মণ নগরী !

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : বিজেপির বিরুদ্ধে নামবদলের রাজনীতি করার অভিযোগ আজকের নয়। কেন্দ্র থেকে শুরু করে বিজেপি শাসিত রাজ্যেও নামবদল করতে দেখা গিয়েছে গেরুয়া শিবিরকে । যার পিছনে রাজনীতির অভিযোগ বারবার তুলেছে বিরোধীরা। এবার গুঞ্জন, লখনউয়ের নাম বদলে করা হতে পারে লক্ষ্মণ নগরী। বুধবার উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠকের একটি মন্তব্য ঘিরে এই গুঞ্জন জোরালো হয়েছে। ঠিক কী বলেছেন তিনি? রাজ্যের ভাদোহিতে এক বৈঠকে এই বিষয়ে মুখ খোলেন ব্রজেশ। বিজেপি সাংসদ সঙ্গললাল গুপ্তা তাঁর কাছে লখনউয়ের নামবদলের আরজি জানালে তিনি বলেন, লখনউকে সবাই লক্ষ্মণের নামে চেনে। তাই এই শহরের নামবদলের সময় এই বিষয়ে খেয়াল রাখা হবে। আগামিদিনে লখনউয়ের নাম হতে পারে লক্ষ্মণ নগরী। তাঁর এহেন মন্তব্য ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার লখনউয়ের নাম বদল করতে প্রশাসনিক স্তরে পদক্ষেপ করা হবে? উল্লেখ্য, এর আগে বহু রাস্তা, ইমারত, জায়গা এমনকী রেল স্টেশনের নামও বদলেছে মোদি সরকার। এর অধিকাংশ ক্ষেত্রেই কেন্দ্রের বিরুদ্ধে ইসলামিক সংস্কৃতি মুছে ফেলার অভিযোগ উঠেছে।

Tags: indian governmentLkhnowyogi adityanath
Previous Post

ভারত থেকে পৌনে দু’লক্ষ হজযাত্রীর অনুমতি দিল সৌদি রাজতন্ত্র

Next Post

লোকসভায় মহুয়ার বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
লোকসভায় মহুয়ার বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ

লোকসভায় মহুয়ার বিরুদ্ধে অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?