Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম বরাক উপত্যকা

ফিসারি নির্মানকে কেন্দ্র করে দিলখুশ বাগানে উত্তেজনা

samayikprasanga by samayikprasanga
February 6, 2023
in বরাক উপত্যকা
0
ফিসারি নির্মানকে কেন্দ্র করে দিলখুশ বাগানে উত্তেজনা

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : লক্ষীপুরের বিন্নাকান্দি উন্নয়ন খন্ড এলাকার  দিলখুশ জিপিরতে মিশন অমৃত সরোবর যোজনার মাধ্যমে ফিসারি নির্মানকে কেন্দ্র করে দিলখুশ বাগানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে আজ সোমবার । দিলখুশ বাগান পাঞ্চায়েত সহ বাগানের শ্রমিকরা একজোট হয়ে চা বাগানের জমিতে ফিসারি নির্মাণের প্রতিবাদ সাব‍্যস্ত করেন । বাগানের জমিতে ফিসারি নির্মাণের বিরুদ্ধে আজ সোমবার সোচ্চার হয়ে উঠেন শ্রমিকরা। ফিসারি তৈরির প্রতিবাদে বাগান শ্রমিকরা তাদের নিজ নিজ  কর্ম থেকে বিরত থাকেন ,সেই সাথে বাগানের অফিস গৃহের সম্মুখে তারা প্রতিবাদ জানিয়ে শ্লোগান দিতে থাকেন ।  বাগান পঞ্চায়েত প্রতিনিধিরা  বলেন সরকার ফিসারি তৈরি করবে তাতে তাদের কোন আপত্তি নেই ,কিন্ত তারা বাগানের জমিতে কোন ভাবেই  ফিসারি খনন করতে দেবেন না । তারা বাগানের জমিতে ফিসারি তৈরি করতে দেবেন না বলে জানিয়ে দেন। বাগানের জমি ছাড়া অন্য কোন স্থানে ফিসারি খনন করলে তাদের কোন আপত্তি নেই বলে জানান । এই বাগান‌ই তাদের একমাত্র উপার্জনের মাধ্যম,এখানেই তাদের রুটি রুজি,বাগানের জমি তারা নষ্ট করতে দিবেন না  । বাগান কর্তৃপক্ষ বাগান পঞ্চায়েত ও শ্রমিকদের অন্ধকারে রেখে ফিসারি খননের অনুমতি কি ভাবে কে দিয়েছে  এনিয়ে জোরদার চর্চা চলছে দিলখুশ চাবাগানে । সোমবার সকালে জেসিবি লাগিয়ে ঠিকাদার যখন ফিসারি নির্মানের কাজে হাত দেন তখন বাগান শ্রমিক ও বাগান পঞ্চায়েতের নজরে আসে বিষয়টি । তারা সবাই দিলখুশ বাগান ম্যানেজারের সাথে বিষয়টি নিয়ে দেখা করলে অনুমতির বিষয়ে কোন সদুত্তর পান নি  । এর পর থেকেই তারা কর্মবিরতি শুরু করেন ।আজকের এই কর্মবিরতি কার্য্য সূচিতে প্রায় দুইশত শ্রমিকের দল অংশগ্রহণ করতে দেখা যায়  ।  দিলখুশ জিপি সভানেত্রী বলেন বিন্নাকান্দি উন্নয়ন খন্ড ও  দিলখুশ জিপির মাধ্যমে মিশন অমৃত সরোবর যোজনায় দিলখুশ বাগানের একটি ফিসারি নির্মান করা হবে । বাগানের জমিতে এই ফিসারি নির্মাণের  লিখিত ভাবে  অনুমতি নিয়েই ঠিকাদার কাজে হাত দিয়েছেন । বাগান কর্তৃপক্ষ বিন্নাকান্দি খন্ড উন্নয়ন আধিকারিকের কাছে লিখিত অনুমতি দিয়েছেন বলে জানান তিনি । বাগান কতৃপক্ষের অনুমতি প্রদান নিয়ে সন্দেহ প্রকাশ করে ফিসারি নির্মাণের প্রতিবাদ সাব‍্যস্ত করেন বাগান শ্রমিকরা।

Tags: Assam PoliceCM Himanta Bishwa Sharmadilkhush tea gardenLokhipur news
Previous Post

ডাঃ সম্বুদ্ধ ধরকে গৌরব শ্রী সম্মাননা মহারাষ্ট্রের রাজ্যপালের

Next Post

অস্থায়ী জেল হিসেবে তৈরি করা হচ্ছে নেট্রিপকে

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
অস্থায়ী জেল হিসেবে তৈরি করা হচ্ছে নেট্রিপকে

অস্থায়ী জেল হিসেবে তৈরি করা হচ্ছে নেট্রিপকে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?