Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

মদ্যপ অবস্থায় স্ত্রী’কে মারধর, ফের বিতর্কে বিনোদ কাম্বলি

samayikprasanga by samayikprasanga
February 5, 2023
in slider, জাতীয়
0
মদ্যপ অবস্থায় স্ত্রী’কে মারধর, ফের বিতর্কে বিনোদ কাম্বলি

অনলাইন ডেস্ক : ফের বিতর্কে জড়ালেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বিনোদ কাম্বলি। এবার অভিযোগ করেছেন তাঁর স্ত্রী অ্যান্ড্রিয়া। কাম্বলি নাকি মদ্যপ অবস্থায় খাবার তৈরির চাটু দিয়ে তাঁকে মারধর করেছেন। তবে এটা প্রথমবার নয়, আগেও এমন অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল। গতবছরই বিনোদ কাম্বলির বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ ওঠে। কিছুক্ষণ তাঁকে জেলের মধ্যেও কাটাতে হয়েছিল। জানা গিয়েছে, বান্দ্রা পুলিশ স্টেশনে অ্যান্ড্রিয়া অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

অ্যান্ড্রিয়া অভিযোগ করেছেন, গত শুক্রবার মদের নেশায় কার্যত দিগ্বিদিকশূন্য হয়ে বিনোদ কাম্বলি মারধর করেছেন। তবে শুধু মারধরই নয়, অ্যান্ড্রিয়াকে বিনোদ গালাগালি এবং হুমকিও দিয়েছেন। বান্দ্রা পুলিশের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ভারতীয় দণ্ডবিধি অনুসারে ৩২৪ ধারা (ইচ্ছাকৃত প্রাণঘাতী অস্ত্রে আঘাত করা) এবং ৫০৪ ধারায় (অপমান) প্রাথমিক অভিযোগ দায়ের করা হয়েছে। অ্যান্ড্রিয়া অভিযোগ করার সময় এও জানিয়েছেন, কাম্বলি যে তাঁকে মারছিলেন, সেটা তাঁদের ১২ বছরের সন্তানও দেখেছে। সে কাম্বলিকে আটকানোরও চেষ্টা করেছিল। কিন্তু কোনও লাভ হয়নি।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

Tags: AndreaCrimeNational NewsVinod Kambli
Previous Post

পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ প্রয়াত

Next Post

বাকস মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন খবর হিরোজ

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
বাকস মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন খবর হিরোজ

বাকস মিডিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন খবর হিরোজ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?