Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

গান্ধী মেলায় বিনোদনের উপকরণ বসানোর বরাত আচার বিক্রেতাকে!

samayikprasanga by samayikprasanga
January 30, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
গান্ধী মেলায় বিনোদনের উপকরণ বসানোর বরাত আচার বিক্রেতাকে!

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : শিলচরের গান্ধী মেলাকে নিয়ে  বিতর্ক অব্যাহত।
মেলায় বিনোদনের উপকরণ বসানোর দায়িত্ব কোন সংস্থাকে দেওয়া হবে এ নিয়ে চলছিল বিতর্ক। যদিও শেষ পর্যন্ত চাপে পড়ে এ নিয়ে টেন্ডার ডাকা হয়। যদিও কোন সংস্থাকে বিনোদনের উপকরণ বসানোর বরাত দেওয়া হয়েছে এ নিয়ে পুর কর্তৃপক্ষের তরফে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ব্যাপারটা জানার জন্য পুরসভার কার্যবাহী আধিকারিক আশুতোষ ডেকাকে রবিবার বারবার ফোন করা হলেও সংযোগ স্থাপন করা হয়ে ওঠেনি। তবে পুরসভার অন্য এক সূত্র জানিয়েছেন, প্রতিদিন প্রতি বর্গফুট ১০ টাকা করে রেট ধরে ডিজনিল্যান্ড নামে যে সংস্থা টেন্ডার জমা দিয়েছিল তাদেরই বরাত দেওয়া হয়েছে। নাড়ুগোপাল বৈষ্ণব নামে এক ব্যক্তি এই সংস্থার হয়ে জমা দিয়েছিলেন টেন্ডার।  খবর অনুযায়ী নাড়ুগোপাল ‌ মূলত এক আচার ব্যবসায়ী। আসলে  ডিকে এন্টারপ্রাইজ নামে যে সংস্থা গত কয়েক বছর ধরে মেলায় বিনোদনের উপকরণ বসিয়ে আসছিল বকলমে ডিজনিল্যান্ডের নামে সেই সংস্থার হয়েই টেন্ডার পেশ করেছিলেন নাড়ুগোপাল। প্রসঙ্গত গত দু’বছর গান্ধীমেলা না হওয়ায় ডিকে এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মুক্তার আলম চালিয়েছিলেন ডিজনিল্যান্ড মেলা।
এদিকে এসবের মাঝে মাসদেড়েক আগে গান্ধী মেলার ময়দানেই আনন্দমেলা নাম দিয়ে পৃথক একটি মেলার আবেদনকে ঘিরেও বর্তমানে শুরু হয়েছে চর্চা। জানা গেছে টিকে এন্টারপ্রাইজ নামে সংস্থা আনন্দমেলা আয়োজনের জন্য মেলার মাঠ (সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও নার্সিং স্কুলের খেলার মাঠ) পেতে আবেদন জানিয়েছিল। এ নিয়ে প্রশাসন এবং শিক্ষা বিভাগের পক্ষ থেকে মাধ্যমিক শিক্ষা বিভাগের সঞ্চালকের কাছে অনুমতির জন্য ফরওয়ার্ড করা হয়েছিল এই আবেদন। যদিও এখনও পর্যন্ত এনিয়ে কোনও জবাব আসেনি।

Tags: cachar DCCM Himanta Bishwa SharmaSilchar municipal boardSilchar News
Previous Post

থামানো ডাম্পারে ধাক্কা অটোর,হত ১,আহত ৯

Next Post

জটিল রক্তাল্পতার সমাধানের খোঁজ তনুশ্রীর

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
জটিল রক্তাল্পতার সমাধানের খোঁজ তনুশ্রীর

জটিল রক্তাল্পতার সমাধানের খোঁজ তনুশ্রীর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?