Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

তোপখানায় মর্মান্তিক দুর্ঘটনায় হত টেট শিক্ষিকা

samayikprasanga by samayikprasanga
January 28, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
তোপখানায় মর্মান্তিক দুর্ঘটনায় হত টেট শিক্ষিকা

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে টেট শিক্ষিকার। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে শিলচরের লাগোয়া তোপখানা অঞ্চলে। মৃতার নাম শর্মিষ্ঠা ভট্টাচার্য ( ডিম্পি )। বয়স আনুমানিক ৩৩। মোটরবাইক এবং মারুতি ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। গুরুতর জখম হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন শর্মিষ্ঠার সতীর্থ মোটরবাইক চালক। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী,  শনিবার  স্কুল শেষে  সহকর্মীর বাইকে চড়ে তিনি যখন বাড়ি ফিরছিলেন, তখনই কালাইন সড়কের তোপখানায় এই মারাত্মক দুর্ঘটনাটি ঘটে। শিলচরের দিক থেকে আসা একটি মারুতি ভ্যান দ্রুতগতিতে এসে বাইকে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গেই শর্মিষ্ঠা বাইক থেকে রাস্তায় ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই টেট শিক্ষিকার মৃত্যু হয়। বাইকচালকও গুরুতর জখম হন। দুর্ঘটনার পরই পুলিশ মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় । নিহত শিক্ষিকা শর্মিষ্ঠা ভট্টাচার্যের বাড়ি শিলচর তারাপুরের রায়গড়ে। তিনি বড়খলার একটি স্কুলে শিক্ষকতা করতেন। রেখে গেছেন স্বামী সহ দুবছরের কোলের মেয়েকে। এ ঘটনায় পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে।
Tags: accidentAssam PoliceSilchar
Previous Post

কাছাড়ে ভোটার বাড়ল ১৩,৫২০ জন

Next Post

বাকস মিডিয়া ক্রিকেট শুরু ৩১ জানুয়ারি

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বাকস মিডিয়া ক্রিকেট শুরু ৩১ জানুয়ারি

বাকস মিডিয়া ক্রিকেট শুরু ৩১ জানুয়ারি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?