Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

বৈবাহিক ধর্ষণ, সুপ্রিমে মামলা

এটা অপরাধ হলে বিয়ের ধারণাটাই নষ্ট হয়ে যাবে!

samayikprasanga by samayikprasanga
January 22, 2023
in slider, জাতীয়
0
বৈবাহিক ধর্ষণ, সুপ্রিমে মামলা

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : নতুন বোতলে পুরনো বিতর্ক।  বৈবাহিক ধর্ষণ নিয়ে এবার নয়া মাত্রার সংযোজন। এই অপবাদের বিরুদ্ধ্বে এবার আসরে নামল একটি পুরুষ অধিকার সংগঠন। তাঁদের দাবি, বৈবাহিক ধর্ষণকে যদি ধর্ষণ হিসাবে গণ্য করা হয়, এবং সেটা অপরাধ হিসাবে বিবেচিত হয়, তাহলে বিয়ে নামক প্রতিষ্ঠানটির উপর বিশ্বাস হারাবেন মানুষ। বিয়ের পর স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ধর্ষণের প্রসঙ্গ টানা যায় কিনা তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে দেশে। অনেকের মতে বিষয়টি পশ্চিমী সংস্কৃতি থেকে আমদানি করা হয়েছে। এ নিয়ে দীর্ঘ বিতর্ক চলছে। বহু মামলাও হয়েছে। কিন্তু এখনও আমাদের দেশে বৈবাহিক ধর্ষণ নিয়ে সুস্পষ্ট কোনও আইন নেই। এই মুহূর্তে এই সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টেও ।তবে কিছুদিন আগে একটি গর্ভপাত সংক্রান্ত মামলায় শীর্ষ আদালত জানিয়েছিল, বিবাহিত মহিলারাও ‘ধর্ষণে’র শিকার হতে পারেন। স্বামীর আচরণে অবাঞ্ছিত ভাবে গর্ভবতী হতে পারেন মহিলারা।তারপরই আসরে নামল পুরুষ আয়োগ ট্রাস্ট নামের ওই স্বেচ্ছাসেবী সংগঠন। সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল করেছে তাঁরা। তাঁদের বক্তব্য, ভারতীয় আইন অনুযায়ী স্ত্রী প্রাপ্তবয়স্ক হলে জোর করে শারীরিক সম্পর্কের অভিযোগে স্বামীকে শাস্তি দেওয়া যায় না। ওই স্বেচ্ছাসেবী সংগঠনটির দাবি, বৈবাহিক ধর্ষণ স্বীকৃত হলে অনেক বিয়ে উপযুক্ত বিচার ছাড়াই ভেঙে যেতে পারে। কারণ জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ প্রমাণের ক্ষেত্রে স্ত্রীর জবানবন্দি ছাড়া আর কোনও বিকল্প থাকে না। পুরুষের কাছে নিজেকে নিরপরাধ প্রমাণ করার কোনও উপায় থাকে না। স্বাভাবিকভাবেই বিয়ে নামক সংস্থার প্রতি মানুষের বিশ্বাস উঠে যেতে পারে। পুরুষ অধিকার সংগঠনটির যুক্তি, প্রতি বছর মহিলাদের ভুয়ো নারী নির্যাতন এবং গার্হস্থ্য হিংসার অভিযোগে বহু পুরুষ আত্মহত্যা করতে বাধ্য হন। এবার যদি বৈবাহিক ধর্ষণ বৈধতা পায়, তাহলে তার অপব্যবহার হবে এবং বহু নিরপরাধ পুরুষ শাস্তি পেয়ে যাবে।

Tags: indian governmentMaritial rapepm narendro modiSupreme Court
Previous Post

বন্দুকবাজের হামলা ক্যালিফোর্নিয়ায়, নিহত ১০

Next Post

টুইটে বিবিসির ‘নিষিদ্ধ’ তথ্যচিত্র নিয়ে মোদিকে আক্রমণ মহুয়ার

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
টুইটে বিবিসির ‘নিষিদ্ধ’ তথ্যচিত্র নিয়ে মোদিকে আক্রমণ মহুয়ার

টুইটে বিবিসির 'নিষিদ্ধ' তথ্যচিত্র নিয়ে মোদিকে আক্রমণ মহুয়ার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?