Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

তিন সিরিজের দল ঘোষণা টিম ইন্ডিয়ার

টেস্ট দলে সূর্য - কিষান, টি -২০তে প্রত্যাবর্তন পৃথ্বীর

samayikprasanga by samayikprasanga
January 14, 2023
in slider, খেলাধুলো
0
তিন সিরিজের দল ঘোষণা টিম ইন্ডিয়ার

অনলাইন ডেস্ক : একই সঙ্গে বেছে নেওয়া হল তিনটি দল। শুক্রবার রাতের দিকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের এবং টি-টোয়েন্টি সিরিজ়ের দল ঘোষণা করে দিল ভারতীয় বোর্ড। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলও ঘোষণা করে দেওয়া হল। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ের দলে ঢুকলেন পৃথ্বী শ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দলে সুযোগ পেলেন সূর্যকুমার যাদব। তিনটি দল নির্বাচনে বেশ কিছু জিনিস নজরে পড়ার মতো। ঋষভ পন্থের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ়‌ের দলে উইকেটকিপার হিসাবে নেওয়া হয়েছে কেএস ভরতকে। তাঁকে নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ের দলেও নেওয়া হয়েছে। ফলে সীমিত ওভারে একটি ম্যাচে খেলিয়ে দেখে নেওয়া হতে পারে অন্ধ্রের এই উইকেটকিপারকে। স্বাভাবিক ভাবেই কেএল রাহুলকে নিউ জ়িল্যান্ড সিরিজ়‌ে পাওয়া যাবে না।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

পারিবারিক কারণে আগেই তিনি বোর্ডের কাছে ছুটির আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করা হয়েছে। সেই সময় আথিয়া শেটির সঙ্গে বিয়েটা সেরে ফেলতে পারেন তিনি। আবার ফিরবেন অস্ট্রেলিয়া সিরিজ়ে। অক্ষর প্যাটেলও ছুটি চেয়েছেন পারিবারিক কারণে। তবে তাঁর আসল কারণ জানা যায়নি। ঈশান কিষানকেও টেস্ট দলে রাখা হয়েছে বিকল্প উইকেটকিপার হিসাবে।

নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়‌ের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, ঈশান কিশন, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, সূর্যকুমার যাদব, কেএস ভরত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দূল ঠাকুর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।

নিউ জ়‌িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়‌ের দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), সূর্যকুমার যাদব (সহ-অধিনায়ক), ঈশান কিষান, উইকেটকিপার, রাহুল ত্রিপাঠি, জিতেশ শর্মা (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আরশদীপ সিংহ, উমরান মালিক, শিবম মাভি, পৃথ্বী শ, মুকেশ কুমার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, কেএস ভরত, ঈষান কিষান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর পটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, সূর্যকুমার যাদব।

Tags: BCCIindian cricketsports
Previous Post

হকি বিশ্বকাপে জয় দিয়ে শুরু ভারতের

Next Post

ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের মৃত্যুর ঘটনায় আটক শিবু নাথ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের মৃত্যুর ঘটনায় আটক শিবু নাথ

ম্যানেজার কুলদীপ দাশগুপ্তের মৃত্যুর ঘটনায় আটক শিবু নাথ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?