Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

গান্ধীমেলায় বিনোদনেও ডাকা হবে টেন্ডার

samayikprasanga by samayikprasanga
January 12, 2023
in অসম
0
গান্ধীমেলায় বিনোদনেও ডাকা হবে টেন্ডার

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : অবশেষে গান্ধীমেলায় বিনোদনের বিভিন্ন উপকরণ বসানোর জন্যও টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হল। বুধবার জেলাশাসকের কার্যালয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক রোহণকুমার ঝা, পুরসভার নির্বাহী আধিকারিক আশুতোষ ডেকা সহ অন্যান্যদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয় ৷ মেলা আয়োজনে স্টলের নির্মাণ কাজ, বিদ্যুতিকরণ ইত্যাদি ক্ষেত্রে দীর্ঘদিন ধরে টেন্ডার ডাকার প্রথা চালু থাকলেও বিনোদনের উপকরণ বসানোর ক্ষেত্রে কখনই এই পন্থা অবলম্বন করা হয়নি। সেই ১৯৪৯ সালে মেলা শুরু হওয়ার পর থেকেই রহস্যজনক কারণে বিনোদনের উপকরণ বসানোর ক্ষেত্রে কখনই টেন্ডার ডাকা হয়নি। এবার পরিস্থিতির চাপে প্রথমবারের মতো এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবশ্যই এক নতুন ইতিহাস । গান্ধীমেলায় নির্মাণ কাজ সহ বিদ্যুতিকরণের জন্য টেন্ডার ডাকা হলেও বিনোদনের উপকরণের ক্ষেত্রে শুরু থেকেই এভাবে লুকোচুরিকে ঘিরে শোনা যাচ্ছিল নানা ফিসফিসানি। যদিও কেউই এনিয়ে প্রকাশ্যে কখনও সরব হননি। এবারও গত ২০ ডিসেম্বর পুরসভা কার্যালয়ে অনুষ্ঠিত সভার মেলা কমিটি গঠনের পর একতরফাভাবেই সিদ্ধান্ত নেওয়া হয় ‘ডি কে এন্টারপ্রাইজ’ নামে যে সংস্থা গত কয়েক বছর ধরে মেলায় বিনোদনের সামগ্রী বসিয়ে আসছিল দায়িত্ব দেওয়া হবে তাদেরই। কিন্তু রণে ভঙ্গ দিলেন জেলাশাসক রোহন কুমার ঝা। সভা ডেকে স্টল নির্মাণ সহ বিদ্যুতিকরণের পাশাপাশি বিনোদনের উপকরণ বসানো নিয়েও টেন্ডার ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার পর নির্বাহী আধিকারিক আশুতোষ ডেকা জানান, স্টল নির্মাণ এবং বিদ্যুতিকরণের জন্য টেন্ডার ডাকা হয় বৃহস্পতিবারই। আর বিনোদনের উপকরণ বসানোর জন্য টেন্ডার ডাকা হবে পরশু শুক্রবার। এক্ষেত্রে একদিন দেরি হওয়ার কারণ নিয়ে তিনি জানান, স্টল নির্মাণ ও বিদ্যুতিকরণের টেন্ডার ডাকার জন্য বিজ্ঞপ্তির প্রচুর নমুনা রয়েছে পুরসভায়। তবে বিনোদনের উপকরণের ক্ষেত্রে পুরনো কোনও বিজ্ঞপ্তির নমুনা পুরসভার ফাইলে নেই। কারণ আগেও কখনও এক্ষেত্রে টেন্ডার ডাকা হয়নি। তাই একটু ভেবেচিন্তে তৈরি করতে হবে বিজ্ঞপ্তি, এর জন্য একদিন অতিরিক্ত সময় লাগবে।

Tags: silchar dc officeSilchar Gandhi Mela
Previous Post

আপের কাছে ১৬৪ কোটি চেয়ে নোটিস দিল্লিতে

Next Post

করিমগঞ্জ সৎসঙ্গের নব নির্মিত মন্দিরের উদ্বোধনে আসছেন বর্তমান আচার্যদেব

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
করিমগঞ্জ সৎসঙ্গের নব নির্মিত মন্দিরের উদ্বোধনে আসছেন বর্তমান আচার্যদেব

করিমগঞ্জ সৎসঙ্গের নব নির্মিত মন্দিরের উদ্বোধনে আসছেন বর্তমান আচার্যদেব

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?