Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

করিমগঞ্জ সৎসঙ্গের নব নির্মিত মন্দিরের উদ্বোধনে আসছেন বর্তমান আচার্যদেব

samayikprasanga by samayikprasanga
January 12, 2023
in অসম
0
করিমগঞ্জ সৎসঙ্গের নব নির্মিত মন্দিরের উদ্বোধনে আসছেন বর্তমান আচার্যদেব

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : ১৯৭৫ সালে শুরু হয়েছিল করিমগঞ্জ সৎসঙ্গ আশ্রম । সে সময় সৎসঙ্গীদের প্রয়াসে করিমগঞ্জ মন্দির যাত্রা শুরু করে। এরপর দীর্ঘ বছর অতিক্রম করার পর শ্রী শ্রী বাবাইদাদার আশীর্বাদ নিয়ে নতুন মন্দির নির্মাণের কাজ শুরু হয় ২০১৮ সালে । প্রায় চার বছর ধরে সেই পুরোনো মন্দির ভেঙে নতুন মন্দির নির্মাণের কাজ শুরু হয় । আর এই নতুন মন্দির উদ্বোধনে আসছেন বর্তমানে সৎসঙ্গ প্রধান আচার্যদেব শ্রী শ্রী অর্কদ্যুতি চক্রবর্তী । চলতি মাসের ২১ ও ২২ তারিখ এ উপলক্ষ্যে বর্ণাঢ্য কার্যসূচি হাতে নেওয়া হয়েছে । বৃহস্পতিবার করিমগঞ্জ আশ্রমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, সৎসঙ্গী দের এক স্বপ্ন বাস্তব হতে চলেছে । দীর্ঘদিন পর আচর্যদেব করিমগঞ্জে আসছেন । এ উপলক্ষ্যে দুদিন বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। স্থানীয় নীলমণি স্কুলের খেলার মাঠে আয়োজন করা হবে মূল অনুষ্ঠান । ২১ তারিখ বিকেলে উৎসবের উদ্বোধনের পর দীক্ষা দান করবেন শ্রী শ্রী আচার্যদেব । তাছাড়া সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে এদিন । ২২ জানুয়ারি সকালে নব নির্মিত মন্দিরের উদ্বোধন করবেন শ্রী শ্রী আচার্যদেব । এরপর ধর্মসভা, মাতৃ সম্মেলন, সমবেত বিনতি প্রার্থনা ইত্যাদি আয়োজিত হবে । সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, সৎসঙ্গ আয়োজনের পুরোধা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইষ্ট পরম্পরা আরম্ভ করেছিলেন যা আজ বিশ্বের সৎসঙ্গীদের জীবনে চলার পথ দেখাচ্ছে । শ্রী শ্রী ঠাকুরের সর্বজনীন পূর্ণাঙ্গ জীবন তন্ত্রের বিধান মানবজাতি কে অখণ্ড ঐক্যে বেঁধে রাখার কাজ করে যাচ্ছে । ভক্তি, জ্ঞান ও কর্মশক্তির মাধ্যমে জীবন চলার দিক নির্দেশ দিয়েছেন তিনি । বর্তমান ব্যক্তিগত, সামাজিক, পারিবারিক জীবনে যে বিপর্যয় ঘটছে এর মুলে রয়েছে প্রবৃত্তি পরবশতার দানবীয় লীলা ।এই সঙ্কট সময়ে প্রত্যেকটি শ্রেণীর মানুষের আদর্শ হচ্ছেন পরম দয়াল । তাঁরই জীবন্ত প্রতিভূ বর্তমান আচার্যদেব প্রান্তিক শহরে উপস্থিত হবেন যা ঈশ্বর আশীর্বাদ । তাই দুদিন ব্যাপী অনুষ্ঠানে সর্ব স্তরের মানুষের উপস্থিতি কামনা করেছেন আয়োজকরা । সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ দাস চৌধুরী, রাধেশ্যাম বিশ্বাস, নিখিলেন্দু দাস প্রমুখ ।

Tags: Karimganj NewsThakur Anukulchandra
Previous Post

গান্ধীমেলায় বিনোদনেও ডাকা হবে টেন্ডার

Next Post

বরাক নদী থেকে উদ্ধার মৃতদেহ নিকিতা বক্তার

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
বরাক নদী থেকে উদ্ধার মৃতদেহ নিকিতা বক্তার

বরাক নদী থেকে উদ্ধার মৃতদেহ নিকিতা বক্তার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?