Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

উনিশে মে-র বিষয়টা জানতাম না, অকপট চন্দ্রিল

পৃথিবীর সব ভাষা সংগ্রামের প্রতিই শ্রদ্ধাশীল

samayikprasanga by samayikprasanga
January 6, 2023
in slider, বিনোদন
0
উনিশে মে-র বিষয়টা জানতাম না, অকপট চন্দ্রিল

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

অনলাইন ডেস্ক : ‘ভাষার জন্য পৃথিবীর যেখানেই যত লড়াই হয়েছে, সেই সংগ্রামের প্রতি আমি শ্রদ্ধাশীল। শিলচরের বিষয়টা জানতাম না। বরাকে একষট্টির ভাষা সংগ্রাম… উনিশে মে জানতাম না। সহপাঠী সৌগত (সত্যজিত রায় ফিল্ম ইন্সটিটিউটের ফার্স্ট ব্যাচের ছাত্র করিমগঞ্জের সৌগত পুরকায়স্থ)-র কাছেই প্রথম শোনা। আগে তো আরও কতকিছুই জানতাম না। তার অর্থ এই নয় যে, এ নিয়ে এখন কিছু অর্থাৎ আমার অনুভূতি নিয়ে কিছু বলা যাবে না। এখানে এসেছি বলেই বলছি বা কলকাতার ফ্লাইট ধরেই বেমালুম ভুলে যাব, বিষয়টা এমন নয়।’
    সাংবাদিক সম্মেলনে আয়োজক সংস্থার কর্মকর্তারা।
কথা হচ্ছিল এই প্রজন্মের জনপ্রিয় বক্তা ও তার্কিক, অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী, গীতিকার ও গায়ক চন্দ্রিল ভট্টাচার্যের সঙ্গে। করিমগঞ্জের আবর্ত ভবনে সাংবাদিক সম্মেলন শেষে প্রসঙ্গের বাইরে গিয়ে তাঁকে এবং কলকাতার বুদ্ধিজীবী মহলে বরাকের ভাষা আন্দোলন নিয়ে উন্নাসিকতা প্রসঙ্গে বহুশ্রুত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে দুটো শব্দেই স্বীকার করেন, ‘আমি জানতাম না।’ এ নিয়ে কোনও ভণ্ডামির আশ্রয় না নিয়েই তিনি বিমানে চেপে বিষয়টি ভুলে যাবেন, এমন আগাম সন্দেহ তুড়ি মেরে উড়িয়ে দেন চন্দ্রিল।
           সিনেমা নিয়ে বরাক উপত্যকার উৎসাহ ও প্রয়াস সম্পর্কে অল্পবিস্তর তাঁর জানা। সেটাও সৌগত পুরকায়স্থের সুবাদে। তা ছাড়া আটের দশকে সুপার-এইট ফরম্যাটে এই উপত্যকায় যে কাজ হয়েছিল, সেসবের কথাও জেনেছেন। বদরপুরের কবি-চলচ্চিত্র কর্মী পার্থপ্রতিম মৈত্রের সঙ্গে আন্তরিক সম্পর্কের সুবাদে সে সম্পর্কে আরও জেনেছেন। সাংবাদিক সম্মেলনের কথাবার্তা বা প্রশ্নোত্তরপর্বের পরে সার্কিট হাউস থেকে বেরিয়ে ভারত-বাংলা সীমান্ত দেখতে যাওয়ার আগে সংক্ষিপ্ত ও একান্ত কথোপকথনে এই কথাগুলো জানান বাঙালি জগতে এই মুহূর্তে পরিচিত লেখক, গীতিকার,গায়ক ও জনপ্রিয় বক্তা চন্দ্রিল ভট্টাচার্য।
Tags: chondril bhattacharyaKarimganj NewsMovie festival
Previous Post

পশ্চিমবঙ্গে বিশ্ববঙ্গের আসরে দারুণ সাড়া নৃত্যনীড়ের

Next Post

পাকা সেতুর দাবিতে অনশন ধর্মঘট করিমগঞ্জে

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
পাকা সেতুর দাবিতে অনশন ধর্মঘট করিমগঞ্জে

পাকা সেতুর দাবিতে অনশন ধর্মঘট করিমগঞ্জে

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?