Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অসম সীমান্তে নিহতদের নিকটাত্মীয়কে পাঁচ লক্ষ করে সাহায্য মমতার

samayikprasanga by samayikprasanga
December 13, 2022
in slider, জাতীয়
0
অসম সীমান্তে নিহতদের নিকটাত্মীয়কে পাঁচ লক্ষ করে সাহায্য মমতার

ব্যতিক্রমী ভূমিকায় মমতা বন্দ্যোপাধ্যায়। শিলঙে মঙ্গলবার।

শিলং, ১৩ ডিসেম্বর : গত ২২ নভেম্বর অসম-মেঘালয় সীমান্তবর্তী পশ্চিম কারবি আংলং জেলার মুক্রু গ্রামে পুলিশের গুলিতে নিহত পাঁচজনের নিকট-আত্মীয়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দিয়েছেন তৃণমূল-প্রধান তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী মমতার সঙ্গে ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, মেঘালয় প্রদেশ তৃণমূলের পর্যবেক্ষক মানস ভুইয়াঁ, মেঘালয় বিধানসভার বিরোধী দলনেতা মুকুল সাংমা, তৃণমূলের প্রদেশ সভাপতি চার্লস পাইনগ্রোপ প্রমুখ।
মঙ্গলবার নির্ধারিত সূচি অনুযায়ী স্টেট সেন্ট্রাল লাইব্রেরি ইউ সোসো থাম অডিটোরিয়ামে দলীয় কর্মী সম্মেলনে যাওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রদেশ নেতাদের নিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করেন তৃণমূল নেত্রী মমতা। তিনি স্বজনহারাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে সহমর্মিতা জানিয়ে নিহতদের নিকট-আত্মীয়ের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে। সেখানে উপস্থিত সাংবাদিকদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, মানবিকতার স্বার্থে স্বজনহারা পরিবারগুলিকে সামান্য আর্থিক সাহায্য করেছেন তিনি। ‘বিজেপি নেতৃত্বাধীন অসম সরকারের পুলিশ যেভাবে নির্দোষ গ্রামবাসীর ওপর নির্বিচারে গুলি চালিয়ে পাঁচ-পাঁচটি প্রাণ হরণ এবং দুজনকে ঘায়েল করেছে তার নিন্দা জানানোর ভাষা নেই। নিরপরাধ মানুষের মৃত্যুর ঘটনা অতি মর্মান্তিক।’ মমতা বলেন, ‘এখানে এসে যে সম্মান পাচ্ছি, তাতে আমি আপ্লুত। মেঘালয়ে তৃণমূলের যাত্রা শুরু হয়ে গেছে। তৃণমূলের নেতৃত্বে ভবিষ্যত দিনগুলিতে মেঘালয় দ্রুতগতিতে অগ্রসর হবে।’

এদিন আচমকাই গাড়ি থেকে নেমে মমতা মিশে যান তাঁকে অভ্যর্থনা জানাতে আসা খাসি সাংস্কৃতিক গোষ্ঠীর সঙ্গে। গলায় ঝুলিয়ে নেন ঢোলক। সাংস্কৃতিক দলের পরিবেশিত খাসি উপজাতি গানের সঙ্গে তিনি পরম্পরাগত ঢোলকে কাঠি মারতে থাকেন। সাংস্কৃতিক দলের পরিবেশন দেখতে জমায়েত হয়েছিল ভিড়। মুখ্যমন্ত্রী মমতা ভিড়ে জমায়েত কয়েকজন মানুষের সঙ্গে কিছু কথাবার্তাও করেছেন। বিনিময় করেছেন প্রাক-ক্রিসমাস কুশল বিনিময়। এর পর সেখান থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোজা চলে যান ইউ সোসো থাম অডিটোরিয়ামে দলীয় কর্মী সম্মেলনে। (সংবাদ সংস্থা)

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

Tags: Mamata BanargeeMeghalaya TMCTrinomul Congress
Previous Post

প্রাক্তন রাজ্যসভা সাংসদ কর্ণেন্দু ভট্টাচার্য গুরুতর অসুস্থ

Next Post

অরুণাচল সীমান্তে সংঘর্ষ, কূটনীতির আশ্রয় নিচ্ছে দিল্লি, সংসদে রাজনাথ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
অরুণাচল সীমান্তে সংঘর্ষ, কূটনীতির আশ্রয় নিচ্ছে দিল্লি, সংসদে রাজনাথ

অরুণাচল সীমান্তে সংঘর্ষ, কূটনীতির আশ্রয় নিচ্ছে দিল্লি, সংসদে রাজনাথ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?