Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

samayikprasanga by samayikprasanga
April 30, 2026
in slider, বরাক উপত্যকা
0
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

অনলাইন ডেস্ক : অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের। পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত ভারতীয় হজযাত্রীদের মধ্যে গভীর উদ্বেগ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে, যখন Haj Committee of India হজ ২০২৬-এর বিমান ভাড়ার জন্য অতিরিক্ত ১০,০০০ টাকা জমা দেওয়ার নির্দেশ জারি করেছে।

হজযাত্রীদের একাংশ জানিয়েছেন, হাতে বিমানের টিকিট নিয়ে পবিত্র ভূমি মক্কা ও মদিনায় পৌঁছানোর পর হঠাৎ এমন আর্থিক নির্দেশ সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং মানসিকভাবে কষ্টদায়ক। তাঁদের মতে, এই আকস্মিক সিদ্ধান্তে বহু সাধারণ হজযাত্রী চরম দুশ্চিন্তার মধ্যে পড়েছেন। অনেক হজযাত্রী অভিযোগ করেন, বর্তমানে অধিকাংশ যাত্রী সৌদি আরবে অবস্থান করায় নেট ব্যাংকিং সুবিধা ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। কারও ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর ভারতে সক্রিয় থাকলেও বিদেশে তা কাজ করছে না, ফলে অনলাইনে অর্থ জমা দেওয়া অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

হজযাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা হজের পবিত্র সফরে এসে ইবাদতে মনোনিবেশ করতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ এই অতিরিক্ত অর্থ জমা দেওয়ার নির্দেশ আমাদেরকে মানসিকভাবে অস্থির করে তুলেছে।”

এই পরিস্থিতিতে হজযাত্রীরা Haj Committee of India-এর কাছে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তাঁদের অনুরোধ, বিদেশে অবস্থানরত হজযাত্রীদের বাস্তব সমস্যার কথা বিবেচনা করে সহজ, গ্রহণযোগ্য এবং সময়োপযোগী সমাধান বের করা হোক, যাতে পবিত্র হজ পালনের সময় তাঁদের অতিরিক্ত ভোগান্তির শিকার হতে না হয়।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৃষ্ট বিমান জ্বালানি সংকটের অজুহাতে এই অতিরিক্ত অর্থ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে যাত্রীদের প্রশ্ন, যাত্রা শুরুর আগে নয়, পবিত্র ভূমিতে পৌঁছানোর পর কেন এই সিদ্ধান্ত কার্যকর করা হলো?

বর্তমানে হজযাত্রীদের এই যৌক্তিক উদ্বেগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

Tags: CM Himanta Bishwa SharmaHajhaj commitee silcharpm narendra modi
Previous Post

শ্রীভূমির ক্রিকেটার সায়নের চিকিৎসার জন্য ২৫ হাজার টাকা দিল শিলচরের পিডব্ল্যুএফ

Next Post

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
Next Post
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?