Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

শিলচরে জ্বালানি তেল চোর চক্রের গুদামে হানা পুলিশের, ধৃত কুখ্যাত মাফিয়া স্বপন সহ দুজন

samayikprasanga by samayikprasanga
August 19, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
গুয়াহাটিতে ৭৫ বছরের বৃদ্ধা খুন, বাড়ির পেছনে পাথরের নিচে মিলল দেহ

অনলাইন ডেস্ক : শিলচরে জ্বালানি তেল চুরির এক বড় মাপের চক্রের সন্ধান পেল পুলিশ। গ্রেফতার করা হয়েছে, ওই চক্রের বড় মাপের চাই স্বপন দাস(৫৭) ও এক ট্যাংকারের চালক সোহেল আহমেদ লস্কর(২৬)। স্বপন মূলত হাইলাকান্দি ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তবে দীর্ঘ বছর ধরে তার ঠিকানা শিলচর রামনগর খেলমা এলাকা। সোহেল শিলচর থানা এলাকার উত্তর কৃষ্ণপুরের বাসিন্দা।

গোপন সূত্রের খবরের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার রাতে রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় স্বপনের গুদামে অভিযান চালায়। সিনিয়র পুলিশ সুপার নূমল মাহাতো জানিয়েছেন, সে সময় সোহেলের ট্যাঙ্কার থেকে পাম্প ব্যবহার করে ডিজেল বের করা হচ্ছিল।

You might also like

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

সেখান থেকেই গ্রেফতার করা হয় স্বপন ও সোহেলকে। সিনিয়র পুলিশ সুপার জানান, আইওসির ডিপো থেকে প্রতিবেশী রাজ্যে নিয়ে যাওয়ার জন্য সোহেল তার ট্যাঙ্কারে ডিজেল লোড করার পর স্বপনের গুদামে এনে বিক্রি করছিল। তিনি জানান, এই চক্র বেশ বড় মাপের। চক্রের সঙ্গে জড়িত একাংশ ট্যাংকার চালক প্রতিবেশী রাজ্য মনিপুর ও মিজোরামের জন্য নির্ধারিত জ্বালানি তেল আইওসির ডিপো থেকে সংগ্রহের পর স্বপনদের কাছে অনেকটাই বিক্রি করে দেয়। এখানে যতটা জ্বালানি তেল বিক্রি করে ঠিক ততটা জলের সঙ্গে এক বিশেষ ধরনের ট্যাবলেট মিশিয়ে জ্বালানি তেলের মত রূপ ধরিয়ে ট্যাঙ্কারে ভরে নিয়ে যায় নির্ধারিত স্থানে। দীর্ঘদিন ধরেই স্বপনদের চক্র এই কারবার চালিয়ে আসছিল। বর্তমানে চক্রের অন্যান্যদের খোঁজ চলছে। এদিন ট্যাংকার ও স্বপনের গুদাম মিলিয়ে বাজেয়াপ্ত করা হয়েছে প্রায় ১৩ হাজার লিটার ডিজেল।

 

 

 

Tags: Assam PoliceIndian Oil
Previous Post

চোখের জলে শেষ বিদায় “নীরব দানবীর” নানুর

Next Post

স্বাভাবিক নয়, খুন হয়েছেন রাজনগর-কুলিছড়া পঞ্চায়েত সভাপতি ইমরান !

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

নবোদয়ে ছাত্র মৃত্যু, হোমে তিন পড়ুয়া

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
Next Post
স্বাভাবিক নয়, খুন হয়েছেন রাজনগর-কুলিছড়া পঞ্চায়েত সভাপতি ইমরান !

স্বাভাবিক নয়, খুন হয়েছেন রাজনগর-কুলিছড়া পঞ্চায়েত সভাপতি ইমরান !

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?