Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

১৫ কোটির মাদক বাজেয়াপ্ত বোকাজানে

samayikprasanga by samayikprasanga
February 28, 2023
in অসম, বরাক উপত্যকা
0
১৫ কোটির মাদক বাজেয়াপ্ত বোকাজানে

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : কার্বি-আংলং জেলার অসম-নাগাল্যান্ড সীমান্তে প্রায় প্রতিদিনই নতুন নতুন স্থানে কোটি কোটি টাকার ড্রাগস উদ্ধার করছে পুলিশ। গত শুক্রবার বিকেলে বোকাজানে বৃহৎ পরিমানের ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছিল পুলিশ। তার আগে গত ২০ ফেব্রুয়ারি অসম-নাগাল্যান্ড সীমান্তবর্তী খটখটিতে গুয়াহাটি থেকে নিয়ে আসা স্নিপার ডগের সাহায্যে প্রায় ২৪ কোটি টাকার নিষিদ্ধ ড্রাগস উদ্ধার করার পাশাপাশি ২৫ ফেব্রুয়ারি ডিলাই পুলিশ অভিযান চালিয়ে ৪ কোটি টাকা মূল্যের ড্রাগস উদ্ধার করেছিল। তারপর পুনরায় সোমবার বিকেলে বোকাজান পুলিশ ১৫ কোটি টাকার ড্রাগস বাজেয়াপ্ত করে। সোমবার বিকেলে গোপন সুত্রে খবর পেয়ে বোকাজান পুলিশ ও সিআরপিএফ নাকা তল্লাশি বসিয়ে সিআরপিএফ ক্যাম্পের কাছে এক বাস যাত্রীর কাছ থেকে ৫ কেজি সন্দেহযুক্ত ব্রাউন সুগার উদ্ধার করতে সক্ষম হয়। দীর্ঘ দিন থেকে নাগাল্যান্ড মনিপুর থেকে সরবরাহ করার জায়গায় এবার বিহার থেকে আসা এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয়েছে এই ব্রাউন সুগার। পুলিশ ও সিআরপিএফের যৌথ তৎপরতায় উদ্ধার হয় এই নিষিদ্ধ ড্রাগস। সবচেয়ে উদ্বেগ জনক বিষয় হচ্ছে কার্বি-আংলং জেলার অসম-নাগাল্যান্ড সীমান্তে প্রতিদিন নতুন নতুন স্থান থেকে নতুন নতুন কৌশল প্রয়োগ করে ড্রাগস সরবরাহ করার অপচেষ্টা অব্যাহত রাখার সময়ে ড্রাগস সরবরাহকারীদের সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছে কিন্তু তারপর ও ড্রাগস সরবরাহ বন্ধ হচ্ছেনা। এদিকে নাগাল্যান্ডে নির্বাচন থাকার দরুন সোমবার নিরাপত্তা ব্যবস্থা কঠোর থাকার দরুন এবার দরুন এইবার ওই ব্যক্তি বিহার থেকে এই ড্রাগস গুলি নিয়ে এসেছিল বলে জানিয়েছিন কার্বি-আংলং জেলার পুলিশ সঞ্জীব কুমার শইকীয়া। এই ব্রাউন সুগার অফগানিস্থান বা নেপাল থেকে সরবরাহ করার পর বিহার থেকে নিয়ে আসা হয় বলে সন্দেহ প্রকাশ করেন পুলিশসুপার। তিনি বলেন ব্রাউন সুগার সহ ধৃত ব্যক্তি বাহারের সিয়ান জেলার কাগজী মহল্লার সুনীল কুমার ৫৫ বলে শনাক্ত করা হয়েছে। এবং উদ্ধার হওয়া এই ব্রাউন সুগারের আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ১৫ কোটি টাকা হবে বলে পুলিশসুপার সঞ্জীব কুমার শইকীয়া জানিয়েছেন।

Tags: anti drugs movementAssam Policeassam police DIGCM Himanta Bishwa SharmaDrugs trafficking
Previous Post

সিসোদিয়াকে গ্রেফতারের প্রতিবাদে শিলচরে বিক্ষোভ আম আদমি পার্টির

Next Post

জমি মাপ নিয়ে পাটোয়ারী ও কানুনগো র বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
জমি মাপ নিয়ে পাটোয়ারী ও কানুনগো র বিরুদ্ধে অর্থ দাবির  অভিযোগ

জমি মাপ নিয়ে পাটোয়ারী ও কানুনগো র বিরুদ্ধে অর্থ দাবির অভিযোগ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?