Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

হিন্দু মহাসভার উত্তর-পূর্ব সভাপতি শিলচরের বিশ্বদীপ

samayikprasanga by samayikprasanga
January 22, 2023
in অসম, বরাক উপত্যকা
0
হিন্দু মহাসভার উত্তর-পূর্ব সভাপতি শিলচরের বিশ্বদীপ

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : অখিল ভারত হিন্দু মহাসভা উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে সংগঠন বিস্তারে তৎপরতা শুরু করেছে। এই লক্ষ্যে বিশ্বদীপ গুপ্তকে দলের উত্তর পূর্বাঞ্চলের সভাপতি পদে দায়িত্ব অর্পণ করা হয়েছে। শনিবার এক্ প্রেস বিবৃতিতে মহাসভার জাতীয় মুখপাত্র অধ্যাপক নীরন গৌতম  জানান, উত্তর-পূর্বে বিশ্বদীপের বিশেষ যোগসূত্র থাকায় দলের জাতীয় সভাপতি রাজ্যশ্রী চৌধুরী তাঁকে এই নিযুক্তি দিয়েছেন। অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ,মণিপুর ,মিজোরাম এবং ত্রিপুরায় সাংগঠনিক ভিত সুদৃঢ় করে মহাসভার কর্মসূচি এবং কাজকর্ম পরিচালনা করার জন্য বিশ্বদীপকে পূর্ণ ক্ষমতা দেওয়া হয়েছে।
বিশ্বদীপ জানান, তাঁকে যে দায়িত্ব প্রদান করা হয়েছে, তাতে তিনি আপ্লুত এবং অত্যন্ত নিষ্ঠার  সঙ্গে উত্তর-পূর্বে মহাসভাকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য নিরন্তর কাজ করে যাবেন। প্রসঙ্গত, বিশ্বদীপ গুপ্ত পরিচালন ডিগ্রিধারী একজন প্রযুক্তিবিদ। শিক্ষা, সংবাদমাধ্যম এবং ব্যবস্থাপনা পরামর্শ  প্রভৃতি  ক্ষেত্রে তিনি কাজ করে চলেছেন। বর্তমানে তিনি কেআরসি ফাউন্ডেশন-এর পরিচালন ট্রাস্টি। এই ফাউন্ডেশন শিল্পোদ্যোগ ও  বিভিন্ন ক্ষেত্রে সামাজিক সচেতনতা গড়ে তোলার জন্য তৃণমূল স্তরে কাজ করে থাকে, এমনটাও জানানো হয়েছে।
উল্লেখ্য, ১৯১৫ সালে মদনমোহন মালব্যের হাত ধরে  হিন্দু মহাসভার সূচনা হয়েছিল। ১৯৩৩ সালে বিনায়ক দামোদর সাভারকারের  নেতৃত্বে হিন্দু মহাসভা রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পায়।
Tags: Hindu MahasabhaKRC TimesSilchar News
Previous Post

ফ্রাঞ্চাইজি ভিত্তিক আসর উধারবন্দ টি টি ক্লাবের

Next Post

সংবাদমাধ্যমকে প্রাপ্য দিক প্রযুক্তি সংস্থা: কেন্দ্র

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
সংবাদমাধ্যমকে প্রাপ্য দিক প্রযুক্তি সংস্থা: কেন্দ্র

সংবাদমাধ্যমকে প্রাপ্য দিক প্রযুক্তি সংস্থা: কেন্দ্র

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?