Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

হিংসা-সন্ত্রাস ইসলামের পরিপন্থী : মদনি

samayikprasanga by samayikprasanga
January 9, 2023
in অসম
0
হিংসা-সন্ত্রাস ইসলামের পরিপন্থী : মদনি

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : জিকির মানুষের অন্তরকে পরিষ্কার রাখে ও অহংকার দূর করে। এ কথা বলেন সর্বভারতীয় জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক মওলানা সৈয়দ আজহর আর্শাদ মদনি। রবিবার দক্ষিণ হাইলাকান্দি এলাকার কিল্লারবাক গ্রামে জমিয়তের ব্যবস্থাপনায় আয়োজিত বিশাল ইসলামিক সম্মেলনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন তিনি। মওলানা মদনি তাঁর বক্তব্যে বলেন, বিশ্বনবীর আগমনে ইসলামের প্রচার ও প্রসার সমগ্র বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে এবং ইসলামের নীতি, আদর্শ ও বিশ্বনবীর জীবন প্রবাহ প্রত্যেক ইসলাম ধর্মাবলম্বীরা নিজেদের জীবনে মানিয়ে নিলে, আর কোনও সমস্যা থাকে না। প্রত্যেক মুসলমানকে কোরানের নির্দেশ মতে জীবন কাটাতে হবে। নিজের খুশিমত জীবন কাটানো ইসলাম নয়। ইসলাম হচ্ছে নবীর জীবন আদর্শ ও পবিত্র কোরানের স্পর্শে নিজের জীবন গড়ার নাম। তিনি ইসলাম ধর্মাবলম্বীদের ধর্মের প্রতি আকৃষ্ট হওয়ার আহ্বান জানিয়ে বলেন, নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। কাজেই নামাজ ছাড়া কোনও এবাদত গ্রহণযোগ্য নয়। প্রত্যেক মুসলমানকে পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে। তিনি এদিন ছবাহি মক্তব শিক্ষার উপর গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। বলেন, ইসলামের প্রাথমিক শিক্ষা দেওয়া হয় ছবাহি মক্তবে। ওই শিক্ষা একটা শিশুর জীবনকে বদলে দিতে পারে। মুসলমান হিসাবে প্রতিষ্ঠিত হতে হলে ছবাহি মক্তবে ভালভাবে শিশুদের জ্ঞান অর্জন করতে হবে। তিনি এও বলেন, ইসলাম ধর্মের অর্থ শান্তি। আর ওই শান্তির বার্তা ছড়িয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ (সাঃ)। ইসলামে কোনও ধরনের হিংসা বিদ্বেষ, সন্ত্রাসী হতে পারে না। ইসলাম ধর্মের নামে যারা হিংসা সন্ত্রাসী করে এরা মূলত ইসলামের পরিপন্থী। কেননা, মানুষকে ভালোবাসতে হবে, এটা ইসলামের কথা। এছাড়া সম্মেলনে ওয়াজ করেন মওলানা আলিম উদ্দিন, সভাপতি হাইলাকান্দি জেলা জমিয়ত ।
Tags: Syed azhar arsad madani
Previous Post

চাকায় সে আটকে আছে জানতাম, তা-ও গাড়ি থামাইনি!

Next Post

ইতিহাস বিকৃত করেছে বামেরাই : হিমন্ত

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
মাদ্রাসায় জেহাদ রুখছেন মুসলিমরাই : মুখ্যমন্ত্রী

ইতিহাস বিকৃত করেছে বামেরাই : হিমন্ত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?