Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

হত্যার চেষ্টা চালিয়েছেন ভগ্নিপতি, পাল্টা অভিযোগ বিজেপি নেত্রী টিংকুর

samayikprasanga by samayikprasanga
November 5, 2023
in slider, অসম, বরাক উপত্যকা
0
সম্পত্তি বিবাদের জের, শিলচরে কামড়ে নিজের দিদির নাক খুবলে নিলেন বিজেপি নেত্রী !

অভিযুক্ত টিঙ্কু পাল।

অনলাইন ডেস্ক : দিদি রিঙ্কু রানী দাসের নাক কামড়ে ক্ষত বিক্ষত করার ঘটনা নিয়ে এবার পাল্টা অভিযোগ করলেন বিজেপি নেত্রী টিংকু পাল ও তার অন্য বোন রিনা নাথ। তাদের দাবি, তারা মোটেই রিংকু রানী দাসের নাকে কামড় বসাননি। আসলে পরিকল্পনা করে তাদের দুজনকে ডেকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। সে সময় ঠেলা ধাক্কার মাঝে রিঙ্কু রানীর স্বামী শশাঙ্ক দাসের দায়ের আঘাতে ঘটে গেছে ঘটনাটা।

বিজেপি কিষান মোর্চা কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি টিংকু পাল ও বোন রিতা রানী নাথ রবিবার এক আত্মীয়ের বাড়িতে বসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবে অভিযোগ করে বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বর্তমানে মামলা চলছে। শুক্রবার ঘটনার দিন ভগ্নিপতি শশাঙ্ক দাস তাদের ফোন করে ডেকে নিয়ে যান। ভগ্নিপতির বাড়িতে যাওয়ার পর দেখেন সেখানে রয়েছেন তাদের মা মায়ারানী পাল, দুই ভাই সুরজ পাল এবং স্বামী পাল, ভগ্নিপতি শশাঙ্ক দাস সহ অন্যান্যরা। সবাই মিলে তাদের মামলা প্রত্যাহারের জন্য চাপ দিতে শুরু করেন। এতে তারা অরাজি হলে ভগ্নিপতি শশাঙ্ক দাস দা নিয়ে এগিয়ে এসে রিতা নাথের গলায় কোপ বসাতে যান। রিতা কোনওক্রমে প্রাণ বাঁচাতে সক্ষম হলেও দায়ের কোপে তার গালে ক্ষতের সৃষ্টি হয়। এসবের মাঝে ঠেলা ধাক্কা শুরু হলে কোনওভাবে ভগ্নিপতি শশাঙ্ক দাসের হাতে থাকা দায়ের আঘাত লেগে যায় তারই পত্নী রিঙ্কু রানি দাসের (টিংকু ও রিতার দিদি) নাকে। এই ঘটনার পর মা, ভাই ও ভগ্নিপতিরা মিলে তাদের বেধড়ক মারপিট করেন। চিৎকার চেঁচামেচি শুনে আশপাশের লোকেরা এগিয়ে এলে তারা নিজেদের রক্ষা করতে সক্ষম হন। এসবের পর নিজেদের অপরাধ চাপা দিতে শশাঙ্ক দাসরা তাদের বিরুদ্ধে রিঙ্কু রানীর নাক কামড়ে খুবলে নেবার মিথ্যা অভিযোগ এনে আগে ভাগেই দায়ের করে বসেন এজাহার।

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

রীতা নাথ অভিযোগ করেন, তাদের উপর হামলা চালানো হয়েছে। কিন্তু শশাঙ্ক দাসরা মিথ্যা অভিযোগ এনে আগেভাগে মামলা দায়ের করে তাদের বিপাকে ফেলে দিয়েছেন। বর্তমানে গ্রেফতারের ভয়ে তিনি তার মেহেরপুর পুষ্প বিহার লেনের বাড়িতে যেতে পারছেন না। প্রতিবেশীদের মারফত খবর পেয়েছেন, তার বাড়িতে নাকি চুরি হয়েছে। এর পেছনে ভগ্নিপতি এবং ভাইদের চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করে বলেন, সবকিছুর মাঝে মা মায়ারানি পাল যেভাবে তাদের বিরুদ্ধচারণ করছেন, এতে তিনি ভেঙ্গে পড়েছেন মানসিকভাবে।

বর্তমানে তার আশা, পুলিশ নিরপেক্ষভাবে ব্যাপারটার তদন্ত করে অবশ্যই সুবিচার করবে।

 

 

Tags: Assam PoliceBJPCM Himanta Bishwa Sharma
Previous Post

সম্পত্তি বিবাদের জের, শিলচরে কামড়ে নিজের দিদির নাক খুবলে নিলেন বিজেপি নেত্রী !

Next Post

নাগরিকত্ব আইনের ৬এ ধারার বৈধতা, সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
নাগরিকত্ব আইনের ৬এ ধারার বৈধতা, সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত

নাগরিকত্ব আইনের ৬এ ধারার বৈধতা, সুপ্রিম কোর্টে শুনানি স্থগিত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?