Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচর তপোবননগরে নেশা বিক্রিতে জরিমানা ৫০ হাজার, সেবনে ৫ হাজার

samayikprasanga by samayikprasanga
March 30, 2025
in অসম, বরাক উপত্যকা
0
শিলচর তপোবননগরে নেশা বিক্রিতে                           জরিমানা ৫০ হাজার, সেবনে ৫ হাজার

অনলাইন ডেস্ক : যুবাদের নেশা ও জুয়ায় আসক্ত হতে দেখে এবার প্রতিরোধের ডাক দেওয়া হল শিলচর আশ্রম রোড- তপোবননগর এলাকায়। আশ্রম রোড কীর্তন কমিটির ব্যানারে রবিবার

নাগরিকসভা ডেকে কড়া পদক্ষেপ নেবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, এবার কেউ এলাকায় নেশা সামগ্রী বিক্রি করলে বা জুয়ার আসর বসালে তাকে জরিমানা দিতে হবে‌ ৫০ হাজার টাকা। সঙ্গে আরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কাউকে প্রকাশ্যে নেশা করতে বা জুয়ায় মেতে উঠতে দেখা গেলে তাকে জরিমানা দিতে হবে ,৫ হাজার টাকা।

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

এদিন তপবন নগরের কীর্তনের মাঠে আয়োজিত এই নাগরিক সভায় উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা ধলাইর বিধায়ক নীহার রঞ্জন দাস, কংগ্রেস কর্মকর্তা সূর্যকান্ত সরকার সহ সামাজিক ক্ষেত্রে অগ্রগণ্য আরও বহু লোক। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নীহার বাবু বলেন, নেশা ও জুয়া যেভাবে সমাজের যুবাদের

গ্রাস করছে তা খুবই উদ্বেগের ব্যাপার। যখন সন্তানরা এসবে আসক্ত হয় তখন অভিভাবকদের দুশ্চিন্তার শেষ থাকে না। তিনি বলেন অনেকে, নিজের সন্তান এসব থেকে দূরে থাকলে আশপাশের পরিস্থিতি দেখেও চুপ করে বসে থাকেন। তবে এমনটা হওয়া মোটেই কাম্য নয়। কারণ পাশের বাড়ির ছেলেটা যদি নেশাশক্ত হয় তবে এর প্রভাব পড়তে পারে নিজের সন্তানের উপরও। তাই এসবের প্রতিরোধে এগিয়ে আসতে হবে সবাইকেই।

তিনি আরও বলেন, এলাকায় একটি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান নিয়েও বহু অভিযোগ রয়েছে। তবে এমনিতে ওই দোকান অন্যত্র স্থানান্তর বা বন্ধ করা যাবে না। ওই দোকান নিয়ে সামাজিকভাবে ব্যবস্থা নিতে হবে। বিশেষত মহিলাদের এগিয়ে আসতে হবে এক্ষেত্রে। যাতে করে মহিলারা বুঝিয়ে শুনিয়ে কাউকে ওই দোকান অভিমুখে মদ ক্রয় করতে যেতে না দেন। এ প্রসঙ্গে তিনি শিলকুড়িতে মদের দোকানের বিরুদ্ধে মহিলাদের আন্দোলন এবং বিভিন্ন স্থানে মৈরা পাইবির প্রতিরোধের কথা তুলে ধরেন।

সূর্যকান্ত সরকার বলেন,কীর্তন কমিটি যেভাবে নেশা ও জুয়ার বিরুদ্ধে এগিয়ে এসেছে তা খুবই সময়োপযোগী। তবে লাইসেন্স প্রাপ্ত দোকান বা অবৈধ ঠেক যেখানেই নেশা সামগ্রী বিক্রি হোক না কেন এসব বন্ধ করতে গিয়ে তাদের বুঝিয়ে শুনিয়ে কাজ করতে হবে। লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বন্ধের ক্ষেত্রে তিনি গান্ধীবাদী পন্থায় আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন।

কীর্তন কমিটির প্রাক্তন সভাপতি উপেন্দ্র দাস বলেন, অবৈধ নেশা ও জুয়ার ঠেক বন্ধ করতে সবাই মিলে এগিয়ে আসতে হবে। আর লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বন্ধ করা নিয়ে প্রয়োজনে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথাও বলেন তিনি। প্রাক্তন জেলা পরিষদ সদস্য কুলেন্দ্র দাস এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ নিয়ে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোষ্টের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। সঙ্গে লাইসেন্স প্রাপ্ত মদের দোকান বন্ধ করা নিয়ে প্রয়োজনে পথ অবরোধ গড়ে তোলার ডাক দেন তিনি।

অঞ্জন চৌধুরীর পৌরহিত্যে সভায়  বক্তব্য রাখেন শিক্ষক শৈলেন দাস ও গিরীন্দ্র দাস। উপস্থিত ছিলেন নিশিকান্ত সরকার, যতীন্দ্র দাস, শচীন্দ্র দাস, গুনমনি দাস ও সন্তোষ দাস প্রমূখ।

Tags: Assam PoliceTopoban nagar
Previous Post

শিলচর জেলে বন্দির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

Next Post

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের লটারি অনুষ্ঠিত

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের লটারি অনুষ্ঠিত

বাকস মিডিয়া ক্রিকেট ফেস্টের লটারি অনুষ্ঠিত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?