Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

শিলচরে পথ দুর্ঘটনায় হত বাইক আরোহী

samayikprasanga by samayikprasanga
June 25, 2023
in অসম, বরাক উপত্যকা
0
বাইপাস থেকে উদ্ধার মহিলার মৃত্যু, রহস্য

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : পথ দুর্ঘটনায় মৃত্যু ঘটল বাইক আরোহীর। ঘটনা ঘটেছে শিলচর চেংকুড়ি রোডের কালীঞ্জর এলাকায়। হত অরুন ঘোষ ওরফে বিশাল (১৮) নামে বাইক আরোহী ছিলেন নতুন কাঞ্চনপুরের বাসিন্দা।
জানা গেছে রবিবার ভোরে স্থানীয় লোকেরা প্রাতঃভ্রমনে বেরিয়ে দেখতে পান এলাকার একটি বাড়ির দেওয়ালের ভেতরে মৃত অবস্থায় পড়ে রয়েছেন অরুণ। আর তার বাইক পড়ে রয়েছে দেওয়ালের বাইরে রাস্তায়। এই দৃশ্য দেখে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ সেখানে পৌঁছে প্রাথমিক তদন্তের পর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে।
পুলিশের এক সূত্র জানান, যে দেওয়ালের বাইরে অরুনের বাইক পড়েছিল, সেই দেওয়ালটির উচ্চতা খুব বেশি নয়। অনুমান করা হচ্ছে বাইকে চড়ে যাওয়ার সময় অরুণ কোনওভাবে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৪ ফুট উঁচু দেওয়ালটিতে ধাক্কা মেরে বসেন। এরপর দেওয়ালের উপর দিয়ে ছিটকে পড়েন বাড়ির ভিতরে। আর বাইক থেকে যায় বাইরে।
সূত্রটি আরও জানান অরুনের বাবা জানিয়েছেন, অরুণ বাড়ি থেকে বেরিয়ে ছিলেন শনিবার বিকেল পাঁচটা নাগাদ। এরপর আর ফেরেননি। রাতে অনেক খোঁজখবর করেও তার সন্ধান মেলেনি। অনুমান করা হচ্ছে, শনিবার গভীর রাতে কোনও এক সময় ঘটনা ঘটেছে। তাই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে কেউ টের পাননি।
এদিন মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর অরুনের মৃতদেহ সমঝে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে।

Tags: Assam Policebike accident
Previous Post

বিজেপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দোকান খোলার পরামর্শ কমলাক্ষের

Next Post

তারাপুরে দুর্ঘটনায় হত-১

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
বাইপাস থেকে উদ্ধার মহিলার মৃত্যু, রহস্য

তারাপুরে দুর্ঘটনায় হত-১

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?