Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

লক্ষ্য “চিকেন নেক”, মনিপুর-মিজোরাম হয়ে অস্ত্র আমদানির ছক জেহাদিদের, সতর্কতা কাছাড়ে

samayikprasanga by samayikprasanga
January 2, 2025
in slider, অসম, বরাক উপত্যকা
0
বচসার  জেরে  অসুস্থ হয়ে পড়লেন শিক্ষিকা , চাঞ্চল্য উধারবন্দে

অনলাইন ডেস্ক : উত্তর পূর্বাঞ্চলকে দেশ থেকে বিচ্ছিন্ন করতে সাম্প্রতিক কালে “চিকেন নেক”-এ নাশকতা চালানোর হুমকি দিয়েছে বিভিন্ন জেহাদি সংগঠন। বাংলাদেশ থেকে সংগঠনগুলোর নেতারা যে মুখে হুমকি দিয়েই থেমে নেই গত কয়েকদিনে অসম ও পশ্চিমবঙ্গে ধৃত জেহাদিদের জিজ্ঞাসাবাদ চালিয়ে এর প্রমাণ পেয়েছে দেশের নিরাপত্তা সংস্থাগুলো।

জেহাদিদের হুমকির জেরে অসমের এই প্রান্তিক অঞ্চল বরাক উপত্যকায়ও সতর্ক হয়ে উঠেছে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থার খবর অনুযায়ী জেহাদিরা “চিকেন নেক”-এ নাশকতা ঘটানোর লক্ষ্যে মায়ান্মার হয়ে

You might also like

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

ভারতে আমদানি করতে চাইছে অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক। আর এই পরিকল্পনার মূলে রয়েছে আল কায়দার ভারত উপমহাদেশীয় শাখা আনসারউল্লা বাংলা টিম (এবিটি)। যদিও আলকায়দা বা এবিটি সরাসরি অস্ত্র ও বিস্ফোরক আমদানি করছে না। এক্ষেত্রে তারা কাজে লাগাচ্ছে, উত্তর পূর্বাঞ্চল বিশেষত মনিপুরে সক্রিয় এনএসসিএন, পিএলএ, কেএনএফ,প্রিপাক ও কেসিপি (পি ডব্লু জি)-এই ৬ জঙ্গি সংগঠনকে। মায়ান্মার থেকে মনিপুর ও মিজোরাম হয়ে বিভিন্ন অবৈধ সামগ্রীর পাচার বাণিজ্যে এসব সংগঠন জড়িত রয়েছে দীর্ঘদিন ধরে। সংগঠনগুলোর এই নেটওয়ার্ককে কাজে লাগাতেই এবিটি অস্ত্র ও বিস্ফোরক পাচারের ক্ষেত্রে সংগঠনগুলোকে ব্যবহার করতে চাইছে। এই ডামাডোলে স্বাভাবিকভাবেই কাছাড়কে ঘিরেও চিন্তিত হয়ে উঠেছে নিরাপত্তা সংস্থাগুলো।

জঙ্গি সংগঠনগুলোর মায়ান্মার থেকে মনিপুর ও মিজোরাম হয়ে পাচার বাণিজ্যের ক্ষেত্রে অন্যতম রুট এই কাছাড় জেলা। কাছাড়ের বুক হয়েই দেশের অন্যান্য অংশে পাচার করা হয়ে থাকে বিভিন্ন সামগ্রী। এনিয়ে কাছাড়ের পুলিশ সুপার নূমল মাহাতোকে জিজ্ঞেস করলে তিনি স্পষ্টভাবে কিছু না বলে উত্তর দেন, বাংলাদেশের পরিস্থিতির জেরে এবং এর সূত্র ধরে জেহাদি সম্পর্কিত সব কার্যকলাপ

নিয়েই সতর্ক রয়েছে পুলিশ। গোটা জেলা জুড়ে চলছে সতর্ক নজরদারি।

এদিকে গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, এবিটি এনএসসিএন, পিএলএ সহ উত্তর পূর্বাঞ্চলের যে ৬ জঙ্গি সংগঠনকে অস্ত্র আমদানির জন্য নিয়োজিত করেছে এদের দায়িত্ব আমদানি করা অস্ত্র অসম পার করে দেওয়া। এরপর বাংলাদেশ হয়ে ফের সুবিধামত স্থানে সীমান্ত পার করে সেসব পৌঁছে দেওয়ার লক্ষ্য রয়েছে অসমের ধুবড়ি সহ পশ্চিমবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এবং কোচবিহারে। সেসব এলাকায় অস্ত্র মজুত করে “চিকেন নেক”-কে অশান্ত করে তোলাই জেহাদিদের লক্ষ্য। বাংলাদেশে একবার অস্ত্রশস্ত্র পৌঁছে যাওয়ার পর সেসব ফের সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকানোর জন্য অবশ্য এবিটি নিজেদের নেটওয়ার্ককেই কাজে লাগাচ্ছে।

গত ১৬ ডিসেম্বর মনিপুরের পূর্ব ইম্ফল জেলার বোংজাং ও ইথাম গ্রামের কাছে মনিপুর পুলিশ এবং সেনাবাহিনী বাজেয়াপ্ত করে ২৮’৫ কেজি ওজনের শক্তিশালী ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। এর আগে ৭ ডিসেম্বর মিজোরামের সিংসাই এলাকায় বাজেয়াপ্ত করা হয় ৭৭৫ গ্রাম বিস্ফোরক। এনএসসিএন, পি এল এ-র মতো জঙ্গি সংগঠনগুলো এবিটি-র হয়ে এসব পাচার করছিল বলে গোয়েন্দাদের অনুমান।

 

 

Tags: Assam PoliceChicken neck shiliguriterrorism
Previous Post

শিলচরে বর্ষবরণে অশ্লীলতায় টেক্কা “আইটেম” নৃত্যকেও

Next Post

বর্ষবরণে অশ্লীল নৃত্যের জের, শিলচরের হোটেলের সামনে বিক্ষোভ, ভাঙচুর

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

ভাইরাল ভিডিওর জের,কাছাড়ে ছেলেধরা আতঙ্কে অঘটনের শঙ্কা

by samayikprasanga
March 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
অসম

শিলচরে পুলিশ ফাঁড়ির কাছেই প্রবীণ চিকিৎসকের বাড়িতে দুঃসাহসিক চুরি

by samayikprasanga
March 11, 2026
বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক
slider

বদরপুরে পথ দুর্ঘটনায় হত যুবক

by samayikprasanga
March 11, 2026
মোদির সভাকে ঘিরে  সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে  চাঁদের হাট
slider

মোদির সভাকে ঘিরে সাজো সাজো রব, শিলচর চন্দ্রপুরে চাঁদের হাট

by samayikprasanga
March 10, 2026
কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া
slider

কেকেএইচএসওইউ-র নতুন রেজিস্ট্রার প্রণব শইকিয়া

by samayikprasanga
March 10, 2026
Next Post
বর্ষবরণে অশ্লীল নৃত্যের জের, শিলচরের হোটেলের সামনে বিক্ষোভ, ভাঙচুর

বর্ষবরণে অশ্লীল নৃত্যের জের, শিলচরের হোটেলের সামনে বিক্ষোভ, ভাঙচুর

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?