Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

লক্ষীছড়া এম ই স্কুলে শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে ,ক্ষোভ

samayikprasanga by samayikprasanga
August 20, 2023
in অসম, বরাক উপত্যকা
0
লক্ষীছড়া এম ই স্কুলে শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে ,ক্ষোভ

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : জয়পুর রাজাবাজার প্রাথমিক শিক্ষা খন্ডের অধীন দক্ষিণ রাখাল টিলা এল পি স্কুলটি একত্রিত করা হয়েছে লক্ষীছড়া পাবলিক এম ই স্কুলের সঙ্গে । সব মিলিয়ে স্কুলটিতে মোট ছাত্র সংখ্যা রয়েছে ১৩৭ জন । একটি  স্কুল থেকে আরেকটি স্কুল বিল্ডিং এর দূরত্ব পাঁচশত মিটার । বর্তমানে রয়েছেন পাঁচ জন শিক্ষক । এই পাঁচজন শিক্ষকের মধ্যে জালাল উদ্দিন নামের শিক্ষক একমাসের মধ্যে চাকরি থেকে অবসর নেবেন । একজন রয়েছেন অসমিয়া বিষয়ের শিক্ষক কিন্তু স্কুলটি বাংলা মাধ্যম । স্কুলে নেই বিজ্ঞান ও হিন্দি বিষয়ের শিক্ষক । এর মধ্য উক্ত স্কুল থেকে রাজাবাজার শিক্ষা খন্ড আধিকারিক তপন কুমার প্রজাপতির নির্দেশে দুজন শিক্ষক কে অন্য স্কুলে বদলি করে দেওয়া হয়েছে বলে গ্রামবাসীরা জানিয়েছেন। এনিয়ে ছাত্র ছাত্রীদের অভিভাবক, স্কুল পরিচালন কমিটির সদস্য সহ স্থানীয় জনগনের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে । স্থানীয় জনগণের পক্ষ থেকে রাজাবাজার শিক্ষা খন্ড আধিকারিকের নিকট লিখিত ভাবে লক্ষীছড়া পাবলিক এম ই স্কুলে শীঘ্রই শিক্ষক নিয়োগের দাবি জানানো সত্ত্বেও কোন কাজ হয়নি বরং উল্টো দুজন শিক্ষক কমিয়ে দিয়েছেন খন্ড শিক্ষা আধিকারিক । শিক্ষক নিয়োগের দাবি জানানোর পর ও এই স্কুল থাকা হাজির হোসেন বড়ভূইয়া এবং কিশোর কুমার দেব নামের দুজন শিক্ষক কে এই স্কুল থেকে সরিয়ে অন্য স্কুলে নিয়ে যাওয়া হয়েছে । শিক্ষকের অভাবে পড়াশোনা লাটে উঠেছে। এনিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা একত্রিত হয়ে স্কুলের প্রধান শিক্ষকে ঘেরাও করে বিভিন্ন প্রশ্ন তুলে ধরলে তিনি বলেন উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে দুজন শিক্ষক অন্যত্র চলে গেছেন । স্কুলটি কি করে এখন চলবে , তাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ অন্ধকারের পথে ঠেলে দেওয়া হয়েছে বলে উক্ত স্কুলের ছাত্র ছাত্রীদের অভিভাবক, স্কুল পরিচালন কমিটির সদস্য সহ গ্রামবাসীরা দাবি তুলে ধরেন যদি শীঘ্রই এই স্কুলে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন । বিষয়টি ইতিমধ্যে লক্ষীপুরের বিধায়ক কৌশিক রাইয়ের নজরে দিয়েছেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন । শীঘ্রই তাদের দাবি পূরণ না হলে তারা স্কুলে তালা ঝুলিয়ে ধর্না সহ জাতীয় সড়ক অবরোধ করার হুমকিও দিয়েছেন গ্রামবাসীরা ।

Tags: education minister ronoj pegulakhichora ME school
Previous Post

জমিবিবাদকে কেন্দ্র করে হাইলাকান্দিতে অগ্নিকাণ্ড,থানায় মামলা

Next Post

লক্ষীপুরে মাদক সহ ধৃত ১

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
লক্ষীপুরে মাদক সহ ধৃত ১

লক্ষীপুরে মাদক সহ ধৃত ১

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?