Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

রেল স্টেশনে প্রতিবাদী ধর্না বিডিএফের

ভাষা শহিদ দিবস পালিত

samayikprasanga by samayikprasanga
May 19, 2023
in অসম, বরাক উপত্যকা
0
রেল স্টেশনে প্রতিবাদী ধর্না বিডিএফের

অনলাইন ডেস্ক : ৬২ বছর পরও কেনো ভাষা শহিদদের মেলেনি সরকারি স্বীকৃতি, ‘মেহোরোত্রা কমিশনের রিপোর্ট অবিলম্বে প্রকাশ করতে হবে’, ‘ভাষা শহিদ স্টেশন নামকরণ করতে হবে’ ইত্যাদি প্লেকার্ড হাতে নিয়ে শুক্রবার সকালে স্টেশন চত্বরে এক প্রতিবাদী ধর্ণায় শামিল হন বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের সদস্যরা। ভাষা দিবসের অনুষ্ঠান চলাকালীন এই অভিনব প্রতিবাদী কর্মসূচি অনেকের দৃষ্টি আকর্ষণ করে। শহিদ তর্পনে আসা অনেক মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্ণায় অংশ নেন। উপুর্যপরি বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয় যুবফ্রন্টের পক্ষ থেকে।
কর্মসূচির নেতৃত্ব দেন যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত।

পরে সাংবাদিকদের তিনি বলেন, প্রতিবছর এই দিনে শহিদদের আমরা শ্রদ্ধা জানাই। কিন্তু ঘটনার ৬২ বছর পরও শহিদদের সরকারি স্বীকৃতি জুটেনি। মেহোরোত্রা কমিশনের রিপোর্টকে ইচ্ছাকৃতভাবে প্রকাশ্যে আনা হয়নি। অনর্থক ‘ভাষা শহিদ স্টেশন’ নামকরণ আটকে রাখা হয়েছে। তিনি বলেন, যদি আমাদের উনিশের লড়াইয়ের প্রকৃত উত্তরাধিকারী হতে হয়, এসব দাবি উত্থাপন করা অত্যন্ত জরুরি। দিশপুরে একের পর এক সরকার আসলেও কেন এই দাবিগুলো পূরণ হয়না এই প্রশ্ন করতেই হবে। আমরা মনে করি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পাশাপাশি সবাই এই নিয়ে সরব হন এবং সেই আওয়াজ দিসপুরের কর্তাদের কাছে পৌঁছাক। সেজন্যই যুবফ্রন্টের পক্ষ থেকে এই ধর্ণা কর্মসূচি পালন করা হয়।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ) এর কর্মকর্তারা শিলচর শ্মশানঘাটে শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, অসম আন্দোলনের ৮৮০ জন শহিদকে সরকারি স্বীকৃতি ও তাদের পরিবারকে সরকারি অনুদান দেওয়া হলেও ১৯৬১ সালের ১৯ মে-র ভাষা শহিদদের ব্রাত্য করে রাখা নেহাৎই দ্বিচারিতা ছাড়া আর কিছু নয়। রাজ্যের এক তৃতীয়াংশের মাতৃভাষাকে অবিলম্বে সরকারি সহযোগী ভাষার স্বীকৃতি দিতে হবে বলেও দাবি জানান তিনি। অন্যান্যদের মধ্যে এদিনের কর্মসূচিতে অংশ নেন যুব ফ্রন্টের পক্ষ থেকে দেবায়ন দেব, হারাধন দত্ত, রাজু দেব, রাজীব দাস প্রমুখ। উভয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন হৃষীকেশ দে, আদিমা মজুমদার, সীমা ঘোষ, জয়দীপ ভট্টাচার্য প্রমুখ।

Tags: 19th May 1961Barak Democratic FrontBDF NewsBhasha Sahid Divas
Previous Post

মর্যাদার সঙ্গে পালিত ৬৩তম ভাষা শহিদ দিবস

Next Post

মহাসড়কের কাজ তিন বছরের মধ্যে সম্পূর্ণ হবে : মন্ত্রী গার্লোসা

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
মহাসড়কের কাজ তিন বছরের মধ্যে সম্পূর্ণ হবে : মন্ত্রী গার্লোসা

মহাসড়কের কাজ তিন বছরের মধ্যে সম্পূর্ণ হবে : মন্ত্রী গার্লোসা

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?