Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

রাজ্য সরকারের ‘পরিবেশ মিত্র’ সম্মাননায় ভূষিত অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী

samayikprasanga by samayikprasanga
August 24, 2022
in অসম
0

‘পরিবেশ মিত্র’ সম্মাননা নিচ্ছেন অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী।

শিলচর, ২৪ আগস্ট : ‘পরিবেশ মিত্র’ সম্মাননা পেলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাস্তু ও পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন, অধ্যাপক পার্থঙ্কর চৌধুরী। গত ১৫ আগস্ট যোরহাট বিজ্ঞান কেন্দ্র এবং তারকাগৃহে রাজ্য সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ব্যবস্থাপনায়  আয়োজিত অনুষ্ঠানে পার্থঙ্করবাবু সহ রাজ্যের ১০ কৃতী-কে এই সম্মাননা প্রদান করা হয়। 

এর আগে চিঠি মারফত পার্থঙ্করবাবুকে যোরহাট গিয়ে এই সম্মাননা গ্রহণের অনুরোধ জানান বিভাগীয় সঞ্চালক কিমনেই চাংসান। সেখানে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের মন্ত্রী কেশব মহন্ত অধ্যাপক চৌধুরীর হাতে ‘পরিবেশ-মিত্র’ স্মারক সম্মাননা এবং শংসাপত্র তুলে দেন। উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, যোরহাটের সাংসদ তপনকুমার গগৈ ও বিধায়ক হিতেন্দ্রনাথ গোস্বামী।  এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথির ভাষণে মন্ত্রী কেশব মহন্ত বলেন, এ পুরস্কারের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটির সুপারিশক্রমেই রাজ্যের মোট দশজন ব্যক্তিকে পরিবেশ মিত্র সম্মান প্রদান করা হয়েছে।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

এই ১০ জনের মধ্যে একদিকে যেমন প্রথিতযশা বিজ্ঞানী এবং অধাপক ড. দীনেশচন্দ্র গোস্বামী, অধ্যাপক পরিমলচন্দ্র ভট্টাচার্য, ড. পদ্মেশ্বর গগৈ, পার্থঙ্কর চৌধুরী-রা রয়েছেন, অন্যদিকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে পরিবেশের স্বার্থে কাজ করে যাওয়া বিভিন্ন ব্যক্তিদেরকেও পরিবেশ-মিত্র সম্মানে ভূষিত করা হয়। এরা হলেন প্রশান্তকুমার বরদলৈ, সাংবাদিক মুবিনা আখতার, জয়নাল আবেদিন, দেবজিৎ ফুকন, বিজয় চৌধুরী ও  ক্ষণজিত গগৈ। শুরুতে যোরহাট বিজ্ঞান কেন্দ্র এবং তারকাগৃহে নব প্রজন্মের জন্য একটি বিজ্ঞান উদ্ভাবনী কেন্দ্রের দ্বারোদঘাটন করেন মন্ত্রী কেশব মহন্ত। 

Tags: Assam UniversityEnvironment ScienceParthankar ChoudhuryScience & Technology Minister
Previous Post

স্বাধীনতার ৭৫ বছর পর বিদ্যুতের বাতি জ্বলে উঠল রেলবস্তি গ্রামে, সৌজন্যে কৌশিক

Next Post

কাছাড় কলেজের ঘটনায় আলোচনার মাধ্যমে সমাধান চায় আসু

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
Next Post

কাছাড় কলেজের ঘটনায় আলোচনার মাধ্যমে সমাধান চায় আসু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?