Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home slider

রাজনৈতিক পোস্ট! ডিএসএ সচিবের অপসারন চাইলেন ২১ জন পদাধিকারী

samayikprasanga by samayikprasanga
May 29, 2025
in slider, খেলাধুলো
0
রাজনৈতিক পোস্ট! ডিএসএ সচিবের অপসারন চাইলেন ২১ জন পদাধিকারী

অনলাইন ডেস্ক : ডিএসএ-র সচিব অতনু ভট্টাচার্যের অপসারণ চেয়ে সভাপতি শিবব্রত দত্তকে চিঠি দিলেন শিলচর জেলা ক্রীড়া সংস্থার ২১ জন পদাধিকারী। গৌরব গগৈকে প্রদেশ কংগ্রেস কমিটিতে সভাপতি পদে নিযুক্তির জন্য শিলচর ডিএসএ সচিব অতনু ভট্টাচার্যের একটি ফেসবুক পোস্টকে ঘিরে বৃহস্পতিবার সারাদিন উত্তাল ছিল শিলচরের নেট দুনিয়া।

সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে সোস্যাল মিডিয়া থেকে সেটা ছড়িয়ে পড়ে শহরের গোটা ক্রীড়া মহলে। চক্ষু চরক গাছ হয়ে যায় শিলচর ডিএসএ-র প্রত্যেক পদাধিকারীদের। দফায় দফায় শুরু হয়ে যায় বৈঠক। শেষ পর্যন্ত বিধায়ক দীপায়ন চক্রবর্তী বর্তমান পরিচালন কমিটির সদস্যদের তার বাড়িতে ডেকে বৈঠকে বসেন। সেখানে সচিবের এহেন মন্তব্যের জন্য প্রত্যেকেই বিষ্ময় প্রকাশ করে অতিসত্বর সচিবের অপসারণ দাবী করেন। এরপর তরীঘরি সংস্থার পদাধিকারীরা সাংবাদিক বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন উপ সভাপতি আশুতোষ রায়, নন্দদুলাল রায়, সুবিমল ধর, প্রসেনজিৎ ভট্টাচার্য, অজয় চক্রবর্তী, কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, সহ সচিব দেবাশিস সোম, অরিজিত গুপ্ত, অজয়কুমার রায় প্রমুখ।

You might also like

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার হাতে উদ্যোমিতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

প্রয়াত ডিমা হাসাওয়ের প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার

বক্তব্য রাখতে গিয়ে আশুতোষ রায় বলেন, ডিএসএ-র সচিব অতনু ভট্টাচার্য গৌরব গগৈ-কে অভিনন্দন জানিয়ে ফেসবুকে যে পোস্ট দিয়েছেন তানিয়ে আজ বিভ্রান্তির সৃষ্টি হয়। একটা অরাজনৈতিক পদে থেকে সেটা তিনি করতে পারেননা। সুবিমল ধর বলেন, ফেসবুকে মন্তব্য করা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ডিএসএ-র মত একটা অরাজনৈতিক সংস্থার পদে থেকে সেটা তিনি করতে পারেননা। খেলাধুলার উন্নয়নের জন্য পরিকাঠামোর পূর্ণতা আনতে সরকারের সহযোগিতা খুবই জরুরি। তাছাড়া বর্তমান সরকার শিলচর ক্রীড়ার পরিকাঠামো গত উন্নয়নের জন্য যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়েছে। কিন্তু ডিএসএ সচিবের এধরণের মন্তব্য ক্ষতি করতে পারে জেলার ক্রীড়া ক্ষেত্রকে।নন্দদুলাল রায়ও একই সুরে কথা বলেন। অজয় চক্রবর্তী বলেন, এই সচিবের সঙ্গে আমরা কাজ করতে চাইনা। ডিএসএ-র সদস্যদের মধ্যে বিভিন্ন দলের লোক থাকতে পারেন। কিন্তু এটা খেলাধুলার জায়গা। আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। রাজনীতির এখানে কোনও স্থান নেই। তাই আজকের পোস্টের জন্য আমরা ২১ জন পদাধিকারীর সাক্ষরে ডিএসএ-র সভাপতির কাছে চিঠি দিয়েছি অতিসত্বর তাকে এই পদ থেকে সরানোর জন্য। প্রসেনজিৎ ভট্টাচার্য বলেছেন, ‘ সকালে পোস্টটা দেখে খুব খারাপ লাগল। রীতিমতো লজ্জা বোধ করছি আমরা। সরকার ইতিমধ্যেই ডিএসএ-র পরিকাঠামোর উন্নয়নে ১০ কোটি টাকার মঞ্জুরি দিয়েছে। যার পাঁচ কোটি দিয়ে জোর কদমে এগিয়ে চলেছে স্টেডিয়ামকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কাজ।’ সচিবের মন্তব্যকে ধিক্কার জানাই। এছাড়াও একই সুরে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ বুদ্ধদেব চৌধুরী, তিন সহ সচিব দেবাশিস সোম, অরিজিত গুপ্ত ও অজয় রায়।

Tags: assam pradesh congressgaurav gogoiSilchar district sports association
Previous Post

নিযুক্তি প্রতারণা চক্র : হাজতে বরাকের এজেন্ট নিশীথ

Next Post

পূর্ব সোনাইয়ে মাদক পঞ্চায়েত ! পুলিশের জালে টিঙ্কু

Related Posts

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী
slider

মুখে না বলে ইঙ্গিতে কাটিগড়ার প্রার্থী কে হবেন, বুঝিয়ে গেলেন মুখ্যমন্ত্রী

by samayikprasanga
January 13, 2026
শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার হাতে উদ্যোমিতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত
slider

শ্রীভূমিতে ১৪ হাজারেরও বেশি মহিলার হাতে উদ্যোমিতার চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত

by samayikprasanga
January 13, 2026
প্রয়াত ডিমা হাসাওয়ের প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার
slider

প্রয়াত ডিমা হাসাওয়ের প্রাক্তন বিধায়ক বীরভদ্র হাগজার

by samayikprasanga
January 13, 2026
কোয়েম্বাটুরে ধৃত  শিলচরের মানব পাচার চক্রের মক্ষীরানী  সবিতা দাস, উদ্ধার তিন নাবালিকা
slider

কোয়েম্বাটুরে ধৃত শিলচরের মানব পাচার চক্রের মক্ষীরানী সবিতা দাস, উদ্ধার তিন নাবালিকা

by samayikprasanga
January 2, 2026
দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার হত্যা মামলায় গ্রেফতার চার
slider

দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার হত্যা মামলায় গ্রেফতার চার

by samayikprasanga
December 20, 2025
Next Post
পূর্ব সোনাইয়ে মাদক পঞ্চায়েত ! পুলিশের জালে টিঙ্কু

পূর্ব সোনাইয়ে মাদক পঞ্চায়েত ! পুলিশের জালে টিঙ্কু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?