Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

মণিপুরে ছেলেদের নিয়ে পালাতে গিয়ে গণধর্ষিতা মা!

samayikprasanga by samayikprasanga
August 10, 2023
in অসম, জাতীয়
0
মণিপুরে ছেলেদের নিয়ে পালাতে গিয়ে গণধর্ষিতা মা!

অনলাইন ডেস্ক : মণিপুরে যে দুই মহিলাকে গণধর্ষণ করে বিবস্ত্র করে হাঁটানোর ভিডিও দেখে শিউরে উঠেছিল গোটা দেশ, সেই মণিপুরেই একের পর এক গণধর্ষণ, যৌন হেনস্থা, নারকীয় নির্যাতনের ঘটনা সামনে আসছে। অভিশপ্ত ৩ মে-র রাত থেকেই কুকি-মৈতেই সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল ভারতের উত্তর পূর্বের এই রাজ্য। এবার সামনে এসেছে আরও এক মহিলার ওপর অত্যাচারের ঘটনা। ওই মহিলা বর্তমানে একটি ত্রাণ শিবিরে রয়েছেন। দীর্ঘ ৩ মাস পর যাবতীয় ভয়, লজ্জা, সামাজিক সম্মানহানির আতঙ্ক কাটিয়ে এখন থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি।

নির্যাতিতা মহিলা জানিয়েছেন, সেদিন জাতিদাঙ্গা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই তাঁদের এবং পাড়া প্রতিবেশীদের বেশ কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেয় শত্রুপক্ষের লোকজন। প্রাণভয়ে তিনি এবং তাঁর জা দৌড়াতে শুরু করেন। সঙ্গে ছিল দুজনের পাঁচ সন্তান। একসময় রাস্তাতেই তিনি হোঁচট খেয়ে পড়ে যান।এতটাই জোরে আঘাত পেয়েছিলেন যে চেষ্টা করেও উঠতে পারছিলেন না। তখনই জা-কে বলেন, তাঁর যা হয় হোক, বাচ্চাদের নিয়ে যেন পালিয়ে যান তিনি। তাঁর সেই অনুরোধ মেনেই শিশুগুলিকে নিয়ে এলাকা ছাড়েন তাঁর জা।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

এদিকে তিনি উঠে দাঁড়াতে দাঁড়াতেই শত্রুপক্ষের লোকজন ঘিরে ফেলেছিল তাঁকে।  অন্তত ৫-৭ জনের একটি দল তাঁকে গণধর্ষণ করে বলে জানিয়েছেন নিগৃহীতা। ধর্ষণের পর ছেড়ে দেওয়া হয় তাঁকে। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর রাজধানী ইম্ফলে রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস-এ চিকিৎসার জন্য গিয়েছিলেন মহিলা। কিন্তু তখনও এই অবর্ণনীয় যন্ত্রণা ব্যক্ত করার মতো মানসিক স্থিতি তৈরি হয়নি তাঁর। তাই ফিরে চলে আসেন। বেশ কয়েকবার আত্মহত্যা করার কথা ভেবেছেন। লোক লজ্জার ভয় কাউকে কিছু বলে উঠতে পারেননি।

চূড়াচাঁদপুরের বাসিন্দা সেই মহিলার এখন ঠাঁই হয়েছে ৩৫ কিলোমিটার দূরে বিষ্ণুপুরের একটি শরণার্থী শিবিরে। সেখানেই দীর্ঘ কাউন্সেলিং এর পর অবশেষে সেদিনের সেই ভয়ঙ্কর ঘটনার বিষয়ে মুখ খুলতে সাহস পেয়েছেন তিনি। এরপরেই বিষ্ণুপুর থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করেন ৩৭ বছর বয়সি নির্যাতিতা। তাঁর বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ডি, ৩৫৪, ১২০বি এবং ৩৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। দাঙ্গাবিধ্বস্ত মণিপুরে ৩ মে থেকে এখনও পর্যন্ত মোট ৬,৫০০টি জিরো এফআইআর দায়ের করা হয়েছে বলে বুধবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে মণিপুর পুলিশ। জিরো এফআইআর যে কোনও থানায় দায়ের করা যায়, যে থানার অধীনস্থ জায়গায় অপরাধ সংঘটিত হয়েছে, সেখানেই তা নথিভুক্ত করতে হবে এমনটা নয়।  যে থানায় জিরো এফআইআর দায়ের করা হবে, সেই থানার তরফেই মামলার যাবতীয় তথ্য সংশ্লিষ্ট থানার কাছে পাঠিয়ে দেওয়া হবে।

Tags: Assam riflescm biren singhamanipur policeSave manipur
Previous Post

বেপরোয়া ছিনতাই, অর্থ খোয়ানোর সঙ্গে প্রাণ নিয়েও শঙ্কা

Next Post

জিরিবামে টানটান উত্তেজনা, শান্তির মিছিল থেকে অশান্তি

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
জিরিবামে টানটান উত্তেজনা, শান্তির মিছিল থেকে অশান্তি

জিরিবামে টানটান উত্তেজনা, শান্তির মিছিল থেকে অশান্তি

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?