Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে মারপিট, উত্তেজনা, সড়ক অবরোধ

samayikprasanga by samayikprasanga
February 12, 2023
in অসম, বরাক উপত্যকা
0
বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে মারপিট, উত্তেজনা, সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক : এক পড়ুয়াকে মারধরের জেরে শনিবার উত্তপ্ত হয়ে উঠে আসাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার পরিস্থিতি। অভিযোগ প্রাক্তন ছাত্রনেতা তথা বর্তমানে বিজেপি যুব মোর্চার করিমগঞ্জ জেলা কমিটির কর্মকর্তা বিশ্বরূপ ভট্টাচার্য দলবল নিয়ে মারপিট করেছেন বিশ্বজিৎ রুদ্রপাল নামে বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া (রিসার্চ স্কলার)কে। এর জেরে পড়ুয়ারা এক দফা বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ প্রদর্শনের পরবর্তীতে ওই এলাকায় সড়কও অবরোধ করেন। তারা বিশ্বরূপ ভট্টাচার্যেকে গ্রেফতারের দাবিতে সরব হন।

অবরোধকারী পড়ুয়াদের বয়ান অনুযায়ী, শুক্রবার রাত ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা তথা করিমগঞ্জ বিজেপি যুব মোর্চার কর্মকর্তা বিশ্বরূপ  ভট্টাচার্য এক সঙ্গীকে নিয়ে মারপিট করেন  বিশ্বজিৎ রুদ্রপালকে।আইরঙমারার ভাড়া ঘরে ঢুকে বিশ্বজিৎকে বেধড়ক মারপিট করেন বিশ্বরূপ। এতে তিনি গুরুতর আহত হন। রবিবার সকালে  তাকে  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমান সেখানে চিকিৎসাধীন রয়েছেন বিশ্বজিৎ।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

এদিকে শনিবার এই ঘটনার কথা ছড়িয়ে পড়ার পর পড়ুয়াদের মধ্যে সৃষ্টি হয় উত্তেজনার। পড়ুয়ারা এক দফা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে সম্ভবত হয়ে বিশ্বরূপের গ্রেফতারির দাবিতে সরব হন। পরবর্তীতে একই দাবিতে সন্ধ্যার দিকে তারা গেটের পাশে শিলচর-হাইলাকান্দি সড়ক অবরোধ করেন। খবর পেয়ে অবরোধ স্থলে পুলিশ হাজির হলে অবরোধকারীরা বিশ্বরূপ ভট্টাচার্যকে গ্রেফতারের দাবী জানান। তাকে গ্রেফতার না করা পর্যন্ত সড়ক অবরোধ চলবে বলে জানিয়ে দেওয়া হয়। শেষপর্যন্ত পুলিশ আশ্বাস দেওয়ার পর সড়ক অবরোধমুক্ত করা হয়। তবে সঙ্গে হুঁশিয়ারি দেওয়া হয় ,রবিবার সকাল ১০টার আগে বিশ্বরূপকে গ্রেফতার করা না হলে ফের  অবরোধ করা হবে সড়ক। মারপিটের ঘটনা নিয়ে  ইতিমধ্যে বিশ্বজিতের পক্ষ থেকে বিশ্বরূপকে অভিযুক্ত করে এজাহার দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

Tags: Assam UniversityCachar Police
Previous Post

শিলচরে পাসপোর্ট সমস্যা, বিদেশ প্রতিমন্ত্রীর দ্বারস্থ রাজদীপ

Next Post

জাতপাতের বাধা সরিয়ে লায়ন্সের গণবিবাহে গাঁটছড়া সঞ্জয়-দীপ্তির

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
Next Post
জাতপাতের বাধা সরিয়ে লায়ন্সের গণবিবাহে গাঁটছড়া সঞ্জয়-দীপ্তির

জাতপাতের বাধা সরিয়ে লায়ন্সের গণবিবাহে গাঁটছড়া সঞ্জয়-দীপ্তির

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?