Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

বদরপুরের সভায় সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ

আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তাব

samayikprasanga by samayikprasanga
January 6, 2023
in অসম
0
ডিলিমিটেশন : আপত্তি জানিয়ে কমিশনকে চিঠি কংগ্রেসের

অনলাইন ডেস্ক: বদরপুর শহর ও শহরতলীর কিছু গ্রামকে করিমগঞ্জ জেলা থেকে সরিয়ে কাছাড় জেলার সঙ্গে যুক্ত করে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় বদরপুর এডুলেন্ড স্কুলে এক নাগরিকসভার আয়োজন করা হয়।সমাজকর্মী ময়নুল হকের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় সব বক্তাই রাজ্য সরকারের এ ধরনের হঠকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে এটা কখনও মেনে নেওয়া যায় না বলে মত ব্যক্ত করেন। তারা বলেন, বদরপুর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক ইতিহাস।রয়েছে সার্কল অফিস থেকে শুরু করে সবধরনের সুযোগ-সুবিধা। অথচ সরকার মিথ্যা তথ্য দিয়ে বদরপুরকে করিমগঞ্জ জেলা থেকে সরিয়ে কাছাড়ে সংযুক্ত করার একতরফা সিদ্ধান্ত গ্রহণ করেছে যা কোনও অবস্থায় মেনে নেওয়া যায় না।বক্তারা বলেন, সরকার এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে জেলা সদর বা রাজস্ব সার্কলের দূরত্ব দেখিয়েছে।অথচ বর্তমানে বদরপুর থেকে যেখানে করিমগঞ্জের দূরত্ব ২২ কিলোমিটার সেখানে বদরপুর থেকে শিলচরের দূরত্ব ৩৪ কিলোমিটার। এছাড়া বদরপুর শহর থেকে ঢিলছোঁড়া দূরত্বে সার্কল অফিস থাকলেও বর্তমানে তা কাটিগড়া সার্কলের সঙ্গে যুক্ত করে দেওয়া হচ্ছে। কাটিগড়া সার্কল অফিসে বদরপুর থেকে যেতে হলে বরাক নদী পেরিয়ে যেতে হবে এবং সেক্ষেত্রে মানুষকে টাকা অপচয় সহ হয়রানির শিকার হতে হবে। তাই সরকারের এই জনবিরোধী সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয় এদিনের সভায়। এছাড়া সভায় ‘বদরপুর বাঁচাও সুরক্ষা সমিতি’ নামে একটি কমিটি গঠন করে আগামী রবিবার বদরপুরে একটি কনভেনশন ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রতিটি রাজনৈতিক দল সহ বিভিন্ন সংস্থা-সংগঠন ও বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরবেন বলে জানানো হয়। বৃহস্পতিবারের নাগরিকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য এনাম উদ্দিন,অগপ-র খালেদ সয়ফুল্লা,বাহার আসিক,মারুফ আহমদ সদিয়ল,কওসর আহমদ,নিলয়কান্তি পাল,মনসুর আলম,জিল্লুল নুর চৌধুরী,এবাদ উদ্দিন,জাকারিয়া আহমদ পান্না,জিপি সভাপতি আসুক উদ্দিন,একলাস উদ্দিন, মেহবুব হাসান মান্না,সুজন আহমদ সহ অন্যান্যরা। সব বক্তা আগামী রবিবারের কনভেনশনকে সার্থক করে তুলতে সবার সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

 

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

Previous Post

পাকা সেতুর দাবিতে অনশন ধর্মঘট করিমগঞ্জে

Next Post

অবৈধ খননে নষ্ট হচ্ছে জাটিঙ্গার জল

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
অবৈধ খননে নষ্ট হচ্ছে জাটিঙ্গার জল

অবৈধ খননে নষ্ট হচ্ছে জাটিঙ্গার জল

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?