Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

প্রয়াত প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম

samayikprasanga by samayikprasanga
January 8, 2023
in অসম
0
প্রয়াত প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলাম

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

অনলাইন ডেস্ক : প্রাক্তন কংগ্রেসি মন্ত্রী তথা চিকিৎসক নজরুল ইসলাম আর নেই। শনিবার গুয়াহাটি মহানগরের হেলথ সিটি হাসপাতালে দুপুর একটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শৰ্মা বলেন, প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলামের মৃত্যুর খবরটা পেয়ে মর্মাহত হয়েছি। দীর্ঘ সময়ের অভিজ্ঞতায় সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট অবদান রেখে গেছেন প্রবীণ রাজনীতিবিদ ইসলাম। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন কুমার বরা বলেন, প্রাক্তন মন্ত্রী নজরুল ইসলামের মৃত্যুতে দল একজন নিষ্ঠাবান নেতাকে হারাল। তিনি বলেন, চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করে লাহরিঘাট কেন্দ্র থেকে লাগাতার পাঁচবার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন প্রয়াত ইসলাম। তাঁর মৃত্যুতে দলের সবাই মর্মাহত। উল্লেখ্য, ১৯৪৯ সালে ১২ আগস্ট জন্মগ্রহণ করেছিলেন প্রখ্যাত ইসলাম। চিকিৎসক হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। ১৯৯৬ সালে লাহরিঘাট কেন্দ্র থেকে প্রথমবারের জন্য বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। এরপর আরও টানা চারবার ওই কেন্দ্র থেকে নির্বাচিত হন তিনি। প্রয়াত মুখ্যমন্ত্রী তরুণ গগৈর আমলে ২০০২ সালের ৭ জুন থেকে ২০১৬ সালের ২০ মে পর্যন্ত বিভিন্ন বিভাগের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। জানা গেছে, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। হঠাৎ করে শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হেলথ সিটি হাসপাতালে তাঁকে ভর্তি করানো হয়েছিল। কিন্তু এদিন দুপুর একটা নাগাদ চিকিৎসকদের সব চেষ্টাই ব্যর্থ হয়ে যায় এবং শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এদিন তাঁর মৃতদেহ রাজীব ভবনে নিয়ে আসা হয় এবং সেখানে দলীয় নেতা-কর্মীরা শেষবারের জন্য তাঁকে শ্রদ্ধা নিবেদন করেন।

Previous Post

গ্রেফতার প্রাক্তন বিধায়ক হিতেশ বসুমতারি

Next Post

রামমোহন রায় এবং ভারতীয় সাংবাদিকতার ইতিহাস

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
Next Post
রামমোহন রায় এবং ভারতীয় সাংবাদিকতার ইতিহাস

রামমোহন রায় এবং ভারতীয় সাংবাদিকতার ইতিহাস

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?