Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

পানিচৌকি ট্রাইবেল এলপি স্কুলে ম্যাজিস্ট্রেট তদন্ত

samayikprasanga by samayikprasanga
June 7, 2023
in অসম, বরাক উপত্যকা
0
পানিচৌকি ট্রাইবেল এলপি স্কুলে  ম্যাজিস্ট্রেট তদন্ত

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : সোনাই শিক্ষা খণ্ডের অধীন ১৫৪৬ নম্বর পানিচৌকি ট্রাইবেল এলপি স্কুলে অনিয়ম ও দুর্নীতি তথা প্রধান শিক্ষিকা কতৃক প্রতিবাদীদের উপর করা মামলায় পরিপেক্ষিতে  কাছাড়ের জেলা শাসকের নির্দেশে মঙ্গলবার স্কুলে হাজির হয়েছে তদন্ত করে গেছেন সোনাই সার্কেল ম্যাজিস্ট্রট বিকাশ ছেত্রী।  উল্লেখ্য ১৫৪৬ নম্বর পানিচৌকি এলপি স্কুলের প্রধান শিক্ষিকা সামিয়ানা বেগম লস্কর সম্প্রতি স্কুলের রাধুনি ও তার স্বামীর উপর কচুদরম থানায় এক মামলা দায়ের করেন। আর এতে ছাত্রছাত্রীদের অভিভাবক ও স্হানিয় নাগরিকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। তাদের অভিযোগ  দিনের পর দিন স্কুলে না এসে বাড়িতে বসে সরকারি মাইনে নেন স্কুলের প্রধান শিক্ষিকা সামিয়ানা বেগম লস্কর, শিক্ষিকা   মধুমিতা পাল ও শিক্ষক  অরুণ রুহিদাস।  শিক্ষক শিক্ষিকারা সময়মতো স্কুলে আসেন না। আর এতে স্কুলের কচিকাচা ছাত্রছাত্রীদের পড়াশোনা লাঠে উঠেছে। আর এনিয়ে প্রতিবাদ করার কারণে প্রধান শিক্ষকা সামিয়ানা বেগম লস্কর স্বামী তথা অন্য স্কুলের শিক্ষক  আবুল হাসিম লস্কর স্কুলে এসে রাধুনীর সাথে দুর্ব্যবহার করেন। তাদের কথায়  রাধুনীর সঙ্গে দুর্ব্যবহার করে গিয়ে প্রধান শিক্ষিকা সামিয়ানা বেগম লস্কর কচুদরম থানায় তাদের উপর মিথ্যা মামলা দায়ের করেন। শেষে বিষয়টি তোলে ধরে কাছাড়ের জেলা শাসকে স্বারকপত্র দিয়ে স্কুলে অনিয়ম ও দুর্নীতির উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানান  ভুবনহিল জিপি সভাপতি নীহার রঞ্জন শুক্লবৈদ্য ও পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস। তারা জেলা শাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা শাসক তথা ডিডিসি রাজীব রায়ের হাতে স্বারকপত্র তোলে দেন। আর এরই পরিপেক্ষিতে মঙ্গলবার স্কুলে উপস্থিত হয়ে তদন্ত করে যান সোনাই সার্কেল ম্যাজিস্ট্রট বিকাশ ছেত্রী। এদিন তিনি এলাকার কৈলাসপুর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ও তদন্ত করে যান।

তদন্ত কালে উপস্থিত ছিলেন ভুবনহিল জিপি সভাপতি নীহার রঞ্জন শুক্লবৈদ্য, পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস, প্রাক্তন জিপি সভাপতি শ্যামল ভট্টাচার্য।
Tags: cachar dc rohan kumar jhaCachar District AdministrationCM Himanta Bishwa Sharmadistrict elementary educationPanichoki school
Previous Post

মণিপুরে জঙ্গিদের গুলিতে হত বিএসএফ জওয়ান

Next Post

ইউডিএফ নেতার তত্ত্বাবধানে আন্ত:রাজ্য চোরচক্র

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
ইউডিএফ নেতার তত্ত্বাবধানে আন্ত:রাজ্য চোরচক্র

ইউডিএফ নেতার তত্ত্বাবধানে আন্ত:রাজ্য চোরচক্র

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?