Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

পলায়ন কান্ড, জেলে গিয়ে খতিয়ে দেখলেন কারা বিভাগের ডিআইজি

samayikprasanga by samayikprasanga
May 21, 2023
in অসম, বরাক উপত্যকা
0
পলায়ন কান্ড, জেলে গিয়ে খতিয়ে দেখলেন কারা বিভাগের ডিআইজি

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

অনলাইন ডেস্ক : শিলচর সেন্ট্রাল জেল থেকে দুই বন্দি হিফজুর রহমান ও দীপ নুনিয়ার পলায়নের পর রবিবার ব্যাপারটা খতিয়ে দেখলেন কারা বিভাগের ডিআইজি প্রদীপ ব্রহ্ম।
গুয়াহাটি থেকে আসা ডিআইজি ব্রহ্ম এদিন জেলে গিয়ে হিফজুররা যে ১০ নম্বর ওয়ার্ড থেকে পালিয়েছে সেই ওয়ার্ডের চালচিত্র খতিয়ে দেখার পাশাপাশি কথাবার্তা বলেন জেলের কর্মী আধিকারিকদের সঙ্গে। এছাড়া হিফজুররা পলায়নের সময় অন্যান্য যেসব বন্দী ১০ নম্বর ওয়ার্ডে ছিল তাদের সঙ্গেও কথাবার্তা বলেন বলে জানা গেছে।
প্রদীপ ব্রহ্ম মূলত কারা বিভাগের গুয়াহাটি রেঞ্জের ডিআইজি, সঙ্গে তিনি বরাক উপত্যকারও দায়িত্বে রয়েছেন। তবে এদিন তার জেলে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল কিছুটা ভিন্ন। বরাক উপত্যকার জেলগুলোর চালচিত্র খতিয়ে দেখতে এসেছেন রাজ্য আইনি সহায়তা কর্তৃপক্ষের সদস্য সচিব রত্নদীপ ভট্টাচার্য। তার সঙ্গে কারা বিভাগের তরফে এসেছেন প্রদীপ ব্রহ্ম সহ যোরহাট রেঞ্জের দায়িত্বে থাকা ডিআইজি ভূপেন দাস। গতকাল শনিবার সদস্য সচিব রত্নদীপ ভট্টাচার্য করিমগঞ্জ  ও হাইলাকান্দি জেল পরিদর্শন করে বন্দিদের সুবিধা সহ আনুষাঙ্গিক অন্যান্য দিক খতিয়ে দেখেন। এরপর রবিবার শিলচর সেন্ট্রাল জেলে গিয়েও একই ভূমিকা পালন করেন। তার সঙ্গে যান প্রদীপ ব্রহ্ম  ও ভূপেন দাস। জানা গেছে,সদস্য সচিব ভট্টাচার্য বন্দিদের সঙ্গে কথা বলে জেলে তারা নির্ধারিত সব সুবিধা সহ আইনি সহায়তা পাচ্ছেন কিনা তা খতিয়ে দেখেন। পরীক্ষা করে দেখেন বন্দিদের মধ্যে সরবরাহকৃত খাবারও।
এই পর্বের পর ব্রহ্ম যেহেতু বরাক উপত্যকার জেলগুলোরও দায়িত্বপ্রাপ্ত ডিআইজি, তাই তিনি পৃথকভাবে হিফজুর এবং দীপের পলায়ন কাণ্ড নিয়েও খোঁজখবর নেন।
প্রসঙ্গত এর আগে গত ১৭ মে কারাবিভাগের আইজি পূবালী গোহাই গোয়াহাটি থেকে শিলচরে এসে দুই বন্দির পলায়ণকাণ্ডকে ঘিরে বিভিন্ন দিক খতিয়ে দেখেন।
Previous Post

মধ্যপ্রদেশে প্রিয়ঙ্কাকে সামনে রেখে প্রচার শুরু কংগ্রেসের

Next Post

রাজ্যে বদলি পুলিশের ৮৩ জন এস আই

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
পড়ুয়াকে মারধর গ্রেফতার শিক্ষক

রাজ্যে বদলি পুলিশের ৮৩ জন এস আই

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?