Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

ডি এন হায়ার সেকেন্ডারিতে ছাত্রদের মারামারি, পুলিশ মোতায়েন

samayikprasanga by samayikprasanga
November 18, 2024
in অসম, বরাক উপত্যকা
0
ডি এন হায়ার সেকেন্ডারিতে ছাত্রদের মারামারি, পুলিশ মোতায়েন

অনলাইন ডেস্ক : ঐতিহ্যবাহী উধারবন্দ ডিএনএইচ স্কুলে বর্তমানে এমনিতেই আনুপাতিক শিক্ষকের অভাবে একটা অরাজক পরিস্থিতি বহাল রয়েছে। এর মধ্যে পড়ুয়াদের মধ্যে প্রায়শই মারপিটের ঘটনা মাথাব্যথা বাড়িয়ে তুলেছে অভিভাবক, পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা সহ সুশীল সমাজের।

সোমবারও একটি মারপিটের ঘটনা নিয়ে প্রবল উত্তেজনা দেখা দেয় । স্কুল কতৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে না পারায় খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুই পক্ষের দুই জন অভিভাবককে থানায় নিয়ে আসে ।বর্তমানে ডিএনএইচএস স্কুলে পুলিশ মোতায়ন করা হয়েছে । জানা যায়, গত কয়েক দিন ধরে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করছে একাংশ পড়ুয়া । প্রায় প্রতিদিনই স্কুলে ঘটে থাকে মারপিটের ঘটনা । সম্প্রতি বেশ কয়েকটি মারপিটের ঘটনা সংঘটিত হয় । স্কুলের একটি সুত্রে জানা যায় আজ স্কুলের বাইরে মারপিটে জড়িয়ে পরে পড়ুয়ারা । ঘটনার কিছুক্ষণ পর এক পড়ুয়ার অভিভাবক দলবল নিয়ে স্কুলে প্রবেশ করে । এবং অপর পড়ুয়াকে খোঁজ শুরু করলে এক উত্তেজনাকর পরিস্থির সৃষ্টি হয় ।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

এদিকে জানা গেছে, স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুমিতা পাল ছুটিতে রয়েছেন । অবশ্য এই নভেম্বরেই তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে। তিনি ইতিপূর্বে স্কুলের অরাজক পরিস্থিতির জন্য শিক্ষকের অভাবকে দায়ী করেছেন। উল্লেখ্য, স্কুলে ২২০০ পড়ুয়ার বিপরীতে টেনেটুনে মাত্র ২০ জন শিক্ষক রয়েছেন। পাশাপাশি ইদানীং স্কুলের পুরোনো কিছু ভবন ভেঙে নয়া ভবনের কাজ শুরু করায় প্রবল স্থানাভাব দেখা দিয়েছে। এরকম সময়ে ছাত্রছাত্রীদের সামনে যোগ্য পরিবেশ তুলে ধরাও একটা চ্যালেঞ্জ হয়ে দাড়িয়েছে। স্কুল পরিচালন কমিটির সভাপতি কিশোর ভট্টাচার্য সাময়িক প্রসঙ্গ প্রতিনিধিকে জানিয়েছেন, শীঘ্রই স্কুলের পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি সভার আহ্বান করা হবে।

Tags: Assam Policemla mihir kanti shomUdharbond dnhs school
Previous Post

গেস্ট হাউসে হামলার চেষ্টা, জিরিবামে পুলিশের গুলিতে হত যুবক

Next Post

পড়ুয়াদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য শিলচরের দুই কলেজকে বই দিল পুলিশ

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
পড়ুয়াদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য শিলচরের দুই কলেজকে বই দিল পুলিশ

পড়ুয়াদের সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতির জন্য শিলচরের দুই কলেজকে বই দিল পুলিশ

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?