Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

“ডিলিমিটেশন” বিধানসভায় বরাকের প্রতিনিধিত্ব কমানোর ষড়যন্ত্র, বলল কংগ্রেস

samayikprasanga by samayikprasanga
June 22, 2023
in অসম, বরাক উপত্যকা
0
কাছাড়ে ভেঙ্গে দেওয়া হল সবকটি ব্লক কংগ্রেস কমিটি

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : “ডিলিমিটেশন”-প্রক্রিয়া বিধানসভায় বরাক উপত্যকার প্রতিনিধিত্ব কমানোর এক ষড়যন্ত্র। এই অভিযোগ করলেন শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল।
রাজ্যের লোকসভা ও বিধানসভা আসনগুলোর পুনর্বিন্যাস(ডিলিমিটেশন)-এর জন্য   নির্বাচন কমিশনের পক্ষ থেকে খসড়া প্রকাশ করা হয়েছে। এ নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বুধবার অভিজিৎ এই অভিযোগ করে বলেন, যেখানে আসন সংখ্যা বাড়ার কথা ছিল সেখানে বরাক উপত্যকায় দুটি বিধানসভা আসন কমিয়ে দেওয়া হয়েছে। সম্পূর্ণ পরিকল্পনা করে অসম সরকার বরাককে বঞ্চনার জন্য নির্বাচন কমিশনকে দিয়ে এই খসড়া প্রকাশ করিয়েছে।
তিনি আরও বলেন, ডিলিমিটেশন করা হচ্ছে ২০০১ এর জনগননার রিপোর্টের ভিত্তিতে। বর্তমানে চলছে ২০২৩, ২০০১ -এর পর দীর্ঘ সময়ে জনবিন্যাস বদলে গেছে অনেকটাই। তাই এই মুহূর্তে
২০০১-এর জনগণনার রিপোর্টের ভিত্তিতে ডিলিমিটেশন করাটা সম্পূর্ণ যুক্তিহীন।
অভিজিৎ বরাক উপত্যকার বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করার পাশাপাশি এও বলেন, খসড়ায় বিভিন্ন বিধানসভা আসন পুনর্ববিন্যাস করতে গিয়ে ভৌগলিক অবস্থান সম্পৃর্ন বিকৃত করা হয়েছে। এমন এক একটি এলাকার এক একটি বিধানসভা আসন থেকে কেটে অন্য আসনে সংযুক্ত করা হয়েছে যার দরুন সেসব এলাকার লোকেদের নানা সমস্যার মধ্যে পড়তে হবে। শিলচর শহরের কিছু এলাকা কেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে উধারবন্দে, একইভাবে বড়জালেঙ্গার কিছু এলাকাকে ঢোকানো হয়েছে বড় খলায়। আর কাটিগড়া ও বদরপুরের কিছু এলাকা যেভাবে অদল বদল করা হয়েছে এর কোনও যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে এর পেছনে রয়েছে বিজেপি এবং এ আই ইউ ডি এফ- এর রাজনৈতিক স্বার্থ। পুনর্ববিন্যাস এমনভাবে করা হয়েছে,যাতে করে ভোটে ওই দুই দলের স্বার্থ বজায় থাকে।
ব্যাপারটা নিয়ে তার দল আইনি পথে এগিয়ে যাওয়ার কথা ভাবছে বলে জানান অভিজিৎ।

Tags: abhijit paulassam prodesh congressDelimitation ProcessRahul Gandhi
Previous Post

বিজিএমে দীপায়নই শাসক গোষ্ঠীর সভাপতি প্রার্থী

Next Post

কাছাড়ের ডিসি অফিসে একযোগে বদলি ৫৮ ‘বাবু’!

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post

কাছাড়ের ডিসি অফিসে একযোগে বদলি ৫৮ ‘বাবু’!

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?