Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

টক্কর দিতে প্রত্যেক পদেই ‘শক্ত ‘ প্রার্থী বাবুল হোড়দের!

samayikprasanga by samayikprasanga
June 22, 2023
in অসম, খেলাধুলো, বরাক উপত্যকা
0
পদ্ম কাঁটায় আহত বাবুল হোড়!

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

অনলাইন ডেস্ক : হাতে মাত্র কয়েকটা দিনই শেষ। চূড়ান্ত একটা ক্লাইম্যাক্সর পথেই এগিয়ে চলেছে শিলচর জেলা ক্রীড়া সংস্থার বহু প্রতিক্ষিত তথা বিতর্কিত দ্বি – বার্ষিক সাধারণ সভা। লাভ ক্ষতির অঙ্ক কষে আপাতত  বাণটা মাছের চোখে লক্ষ্যভেদে উদগ্রীব উভয় শিবিরই। প্রয়োজনে প্রয়োগ হবে সাম – দাম – দন্ড – ভেদ! তাই  ঝড়ে সামান্য মচকালেও এখনই ভেঙে পড়ার পাত্র নন বাবুল হোড়রা। পদ্ম বনে টিকে থাকতে ‘ শক্ত ‘ প্রার্থীদেরই সিলেক্ট করছেন তারা!

  বিজিএম যতই এগিয়ে আসছে, ততই তৎপরতা বাড়ছে প্রার্থী থেকে শুরু করে বিভিন্ন ক্লাব কর্মকর্তাদের। শাসক দল সামান্য অ্যাডভান্টেজে থাকবে, কেননা বিভিন্ন ক্লাব, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ থেকে প্রায় ৮০-৯০ জন গেরুয়া সদস্য বিজিএমে আসছেন। তাদের এককথায় পড়িয়ে শিখিয়ে আনা হচ্ছে পছন্দের লোকদের ভোট দিতে। আর যে গতিতে বিজিএমে কল্প – কাহিনী এগিয়ে চলেছে তাতে এই প্লাটফর্মেই বাহুবলি পার্ট থ্রি মঞ্চস্থ হওয়াটা সময়ের অপেক্ষা মাত্র। কারণ সূত্রগুলি ভুলভাল না বললে বাবুল হোড়রা শক্তিশালী একটা প্যানেলই তৈরি করে ফেলেছেন। হয়তো কাল তা প্রকাশ্যেও  চলে আসবে। সেইরকম করে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানে গিয়ে গিয়ে প্রচারও চালাচ্ছেন তারা। মূলত বিভিন্ন ক্লাবের বর্ষীয়ান সদস্য এবং বিজেপি বিরোধী সদস্যদেরই টার্গেট করেছেন তারা। বুধবারও শহরের দুটি বড় ক্লাবে সভার পাশাপাশি আরও কিছু ক্লাবে প্রচার চালিয়েছেন বাবুল হোড়রা।

সরকারিভাবে কিছু না বললেও তাদের প্যানেলও মোটামুটি তৈরি। সভাপতি এবং সম্পাদক পদে তাদের মুখ্ হতে চলেছেন প্রত্যাশিতভাবেই বাবুল হোড় এবং অতনু ভট্টাচাৰ্য। বাদবাকি গুরুত্বপূর্ণ পোস্টেও পছন্দসই প্রার্থী দেবেন তারা। আর কিছু পদে শাসক বিরোধী প্রার্থীদের সমর্থন করবেন বাবুল – অতনুরা। এমনিতে লড়াই কঠিন হলেও বাবুল হোড়ের মত একজন তুখোড় ক্রীড়াসংগঠককে কোনওভাবেই থুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। কে জানে – শেষ মিনিটে একটা গোল দিয়ে বসলেন!!

Tags: BGMMLA Dipanyan chakrabortypresident babul horeSilchar district sports association
Previous Post

শিলচরে স্থাপন করা হবে সাইবার পুলিশ ফাঁড়ি

Next Post

বিজিএমে দীপায়নই শাসক গোষ্ঠীর সভাপতি প্রার্থী

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
বিজিএমে দীপায়নই শাসক গোষ্ঠীর সভাপতি প্রার্থী

বিজিএমে দীপায়নই শাসক গোষ্ঠীর সভাপতি প্রার্থী

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?