Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

জিরিবামের জেলাশাসকের দায়িত্ব নিতে অস্বীকার, বরখাস্ত মণিপুরের আইএএস অফিসার

samayikprasanga by samayikprasanga
August 23, 2023
in অসম, জাতীয়, বরাক উপত্যকা
0
জিরিবামের জেলাশাসকের দায়িত্ব নিতে অস্বীকার, বরখাস্ত মণিপুরের আইএএস অফিসার

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

অনলাইন ডেস্ক : জিরিবামের জেলাশাসক হিসেবে দায়িত্ব নিতে অস্বীকার করার খেসারত দিতে হয়েছে জনৈক আমলাকে। জিরিবামের জেলাশাসকের দায়িত্ব নিতে পারবেন না বলায় আইএএস এন রবেন সিংকে সটান বরখাস্ত করে দিয়েছে মণিপুর সরকার।মণিপুরের মুখ্যসচিব বিনীত জোশি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্র্যাটিভ সার্ভিস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুল ১৯৬৯-এর ৩ বিধিবলে ভারতীয় প্রশাসনিক পরিষেবা (আইএএস) আধিকারিক এন রবেন সিংকে অবিলম্বে বরখাস্ত করেছেন৷ বরখাস্তের সময়কালে এন রবেন সিং সদর দফতর ইমফলে থাকবেন এবং তিনি উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে পূর্বানুমতি না নিয়ে সংশ্লিষ্ট সদর দফতর ত্যাগ করতে পারবেন না, বলা হয়েছে সাসপেনশন অর্ডারে। প্রসঙ্গত, রাজ্যের কর্মচারী ও প্রশাসনিক সংস্কার বিভাগ গত ২ আগস্ট এন রবেন সিংকে মণিপুরের জিরিবাম জেলার ডেপুটি কমিশনার হিসেবে বদলির আদেশ জারি করেছিল। বদলির ওই আদেশ পেয়ে আইএএস অফিসার রবেন সিং গত ১২ আগস্ট সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষকে একটি আবেদনপত্র জমা দিয়েছিলেন। তাতে মেইতেই এবং কুকি সম্প্রদায়ের মধ্যে সাম্প্রদায়িক হিংসাজনিত পরিস্থিতির উল্লেখ করে জিরিবামের জেলাশাসকের দায়িত্ব নিতে অস্বীকার করেছেন। বিশ্বস্ত এক সূত্রের দাবি, বরখাস্ত আইএএস অফিসার এন রবেন সিং নিজে একজন মেইতেই জনগোষ্ঠীয় ব্যক্তি। তাই কুকি-অধ্যুষিত এলাকায় তাঁর নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশংকা রয়েছে বলে নাকি আবেদনপত্রে উদ্বেগ ব্যক্ত করে জিরিবামে যেতে আপত্তি করেছেন তিনি। তবে অতীতে তাঁকে যে ঘন ঘন বদলি করা হয়েছে, তার উল্লেখ করে ইচ্ছা প্রকাশ করেছেন, যে উপত্যকার জেলা সাম্প্রদায়িক সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই সব যে কোনও জেলায় ডেপুটি কমিশনার হিসেবে তাঁকে দায়িত্ব দেওয়া হলে সেখানে তিনি যেতে রাজি।

Tags: IAS officerjiribam districtmanipur
Previous Post

মিজোরামে ভয়ঙ্কর দুর্ঘটনায় হত ১৭ শ্রমিক

Next Post

মিজোরামে দুর্ঘটনায় মৃতদের সংখ্যা বেড়ে ২৩

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মিজোরামে দুর্ঘটনায় মৃতদের সংখ্যা বেড়ে ২৩

মিজোরামে দুর্ঘটনায় মৃতদের সংখ্যা বেড়ে ২৩

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?