Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

ছিন্নমূলদের নাগরিকত্ব : জাতীয় নেতাদের মূর্তি সরাতে বলল আমরা বাঙালি

samayikprasanga by samayikprasanga
December 23, 2023
in অসম, বরাক উপত্যকা
0
ছিন্নমূলদের নাগরিকত্ব : জাতীয় নেতাদের মূর্তি সরাতে বলল আমরা বাঙালি

অনলাইন ডেস্ক : বিদেশি শনাক্তকরণের নামে বাঙ্গালীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ এনে সরব হল আমরা বাঙালি।

শুক্রবার শিলচরে এক সাংবাদিক সম্মেলন ডেকে সংগঠনের অসম রাজ্য কমিটির সচিব সাধন পুরকায়স্থ সহ অন্যান্যরা বলেন, দেশভাগের সময় মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভ ভাই প্যাটেলের মত জাতীয় নেতারা ছিন্নমূল বাঙালিদের নাগরিকত্ব ও পুনর্বাসন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। অথচ এই প্রতিশ্রুতি বর্তমানে মোটেই বাস্তবয়িত হচ্ছে না। নাগরিকত্বের নামে ছিন্নমূল বাঙালিদের পদে পদে হয়রানির শিকার হতে হচ্ছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

দেশভাগের সময়কালের ওই জাতীয় নেতাদের প্রতিশ্রুতি যখন রক্ষা করা হচ্ছে না, তখন তাদের মূর্তি বসিয়ে লোকদেখানো শ্রদ্ধা জ্ঞাপনের কোনও মানে নেই। যেখানে যেখানে এই নেতাদের মুক্তি বসানো হয়েছে সেসব সরিয়ে নেওয়া উচিত। সাধন বাবুরা আরও বলেন সম্প্রতি গৌহাটি হাইকোর্ট ট্রাইব্যুনালে ঘোষিত বিদেশিদের জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার ব্যাপারে রায় দিয়েছে। হাইকোর্টের রায়ে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশ ঘোষিত বিদেশীদের ফিরিয়ে নিতে রাজি নয় এবং দুই দেশের মধ্যে এমন কোন চুক্তিও নেই, তাই জমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করার পর এদের যেন “ওয়ার্ক পারমিট” দেওয়া হয়। এই রায়ের কথা উল্লেখ করে সাধন বাবুরা বলেন, হোজাইয়ে ইতিমধ্যে এর ভিত্তিতে কয়েকজন ঘোষিত বিদেশির জমি-সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। জাতীয় নেতাদের প্রতিশ্রুতির ভিত্তিতে সরকারের যেখানে ছিন্নমূলদের স্বার্থ রক্ষায় এই রায়ের পরিপ্রেক্ষিতে পাল্টা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত ছিল, সেখানে করা হচ্ছে না কিছুই।

তারা আরও বলেন, বর্তমানে যেসব ছিন্নমূল বাঙালি নাগরিকত্বের সমস্যায় ভুগছেন এদের পূর্বপুরুষরা দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। শহীদ হয়েছেন অনেকে। কিন্তু বর্তমানে এই আত্মত্যাগের কোন‌ও মূল্যই দেওয়া হচ্ছে না। এর বিরুদ্ধে গোটা বাঙালি সমাজকে একজোট হয়ে লড়াই চালাতে হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য রাজেশ ভট্টাচার্য ও কাছাড় জেলা কমিটির সচিব সমর পাল।

Tags: Amora bangalibangali migrantCM Himanta Bishwa Sharma
Previous Post

তৈরি চার রামলালা, সেরা বাছাই করে স্থাপিত হবে অযোধ্যার মন্দিরে

Next Post

ভগবান শ্রীকৃষ্ণ অসমের ‘জামাতা’, বললেন হিমন্ত

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
ভগবান শ্রীকৃষ্ণ অসমের ‘জামাতা’, বললেন হিমন্ত

ভগবান শ্রীকৃষ্ণ অসমের 'জামাতা', বললেন হিমন্ত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?