Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

ছাত্রীকে যৌন হেনস্থা, সাসপেন্ড গুয়াহাটি মেডিক্যালের রেজিস্ট্রার

samayikprasanga by samayikprasanga
May 11, 2023
in অসম, জাতীয়, সাহিত্য
0
ছাত্রীকে যৌন হেনস্থা, সাসপেন্ড গুয়াহাটি মেডিক্যালের রেজিস্ট্রার
অনলাইন ডেস্ক : ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড হলেন গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পিডিয়াট্রিক বিভাগের রেজিষ্ট্রার ডা: হালিম রাজা। গত ২ মে আসাম মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট-এর কমিশনার সচিব ডা: সিদ্ধার্থ সিংহ এক নির্দেশনামায় তাঁকে চাকরি থেকে সাসপেন্ড করেন। সঙ্গে এ-ও জানিয়ে দেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গুয়াহাটি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া শহরের বাইরে যেতে পারবেন না ডা: হালিম। সাসপেন্ড থাকাকালীন প্রাইভেট প্র‍্যাকটিস-ও করতে পারবেন না তিনি।

বিভাগীয় কমিশনার-সচিবের নির্দেশ নামায় ডা: হালিম রাজার বিরুদ্ধে যৌন হেনস্থার মতো গুরুতর অভিযোগের উল্লেখ রয়েছে। বলা হয়েছে, গুয়াহাটি মেডিক্যাল কলেজে এমডি পাঠরত এক মহিলা চিকিৎসক অভিযোগ করেছেন যে, বেশ কিছুদিন ধরে তাঁকে ই-মেইল মারফত কু প্রস্তাব পাঠাচ্ছিলেন ডা: হালিম রাজা। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি এবং শেষপর্যন্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের কাছে নালিশ জানান। সেই নালিশের ভিত্তিতে তদন্ত শুরু হয়। শেষ অবধি অভিযুক্ত রেজিস্ট্রার ডা: হালিম রাজাকে সাসপেন্ড করে মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ ডিপার্টমেন্ট। উল্লেখ্য, ডা: হালিম রাজা শিলচরের এক বরিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞের ছেলে ।

You might also like

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

Tags: CM Himanta Bishwa SharmaGuwahati medical collegeRape
Previous Post

হিফজুরের পলায়নের পথ প্রশস্ত করেছে “পারদর্শী” দীপ

Next Post

গ্রেফতার হওয়া শিক্ষক সাসপেন্ড

Related Posts

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী
slider

পুলিশের জালে ৮ কুখ্যাত সাইবার অপরাধী

by samayikprasanga
April 15, 2026
মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান
slider

মাইবাঙে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ছাই একাধিক দোকান

by samayikprasanga
April 15, 2026
ভিক্ষাজিবীর ভেক ধরে  মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা
slider

ভিক্ষাজিবীর ভেক ধরে মাদক বিক্রি, শিলচরে ধৃত মহিলা

by samayikprasanga
March 31, 2026
নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস
slider

নির্দল লড়াইয়ে অনিশ্চয়তা: ২৪ ঘণ্টায় সিদ্ধান্ত জানাবেন নীহাররঞ্জন দাস

by samayikprasanga
March 21, 2026
কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা
slider

কংগ্রেসে যোগ দিচ্ছেন না নন্দিতা গার্লোসা

by samayikprasanga
March 21, 2026
Next Post
পড়ুয়াকে মারধর গ্রেফতার শিক্ষক

গ্রেফতার হওয়া শিক্ষক সাসপেন্ড

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?