Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

গুয়াহাটির অবসরপ্রাপ্ত শিক্ষক মিনরাজ যোশী প্রয়াত

samayikprasanga by samayikprasanga
March 18, 2023
in অসম, বরাক উপত্যকা
0
গুয়াহাটির অবসরপ্রাপ্ত শিক্ষক মিনরাজ যোশী প্রয়াত

You might also like

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

অনলাইন ডেস্ক : গুয়াহাটির  নারেংগির নিকটবর্তী কলংপার বাজার এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষক তথা বিশিষ্ট সমাজকর্মী মিনরাজ যোশী আর নেই। বুধবার শেষরাতে মহানগরের এপোলো হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। রেখে গেছেন স্ত্রী দীপা যোশী, পুত্র  সেনাবাহিনীর লে: কর্নেল অজুত যোশী, দুই কন্যা শিলচর রামানুজ কলেজের প্রভাষক চারু যোশী চৌধুরী ও   মেঘালয়ের ইউ এস টি এম- এ কর্মরত সঙ্গীতা যোশী বরুয়া, দুই জামাতা তৌহিদ রাজা চৌধুরী ও ডাঃ ভাস্করজ্যোতি বরুয়া। মিনরাজ যোশী বুধবার প্রতিদিনের মত প্রাতঃভবনে বের হয়ে আচমকা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন। সঙ্গেসঙ্গে তাকে এপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই পরিচিত মহলে শোকের ছায়া নেমে আসে। অজস্র গুণমুগ্ধ ও  প্রিয়জনরা তার বাসভবনে ছুটে গিয়ে অন্তিম শ্রদ্ধা নিবেদন করে শোকসন্তপ্ত পরিবারবর্গকে গভীর সমবেদনা জানান। বাসভবনে গিয়ে যারা শ্রদ্ধা জানান তাদের মধ্যে ছিলেন প্রাক্তন সাংসদ কিরিপ চলিহা, ডাঃ নীলকন্ঠ বরদলৈ,বলিন বরদলৈ,জি এল প্রকাশনার পক্ষে প্রনব তালুকদার, জলসেচ বিভাগের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার প্রনব চেংকাকতি, দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার সম্পাদক তৈমুর রাজা চৌধুরী সহ বিভিন্ন সম্প্রদায়ের বিশিষ্টজনেরা।
উল্লেখ্য, প্রয়াত যোশীর জন্ম ১৯৫৮ সালের ১ মে। পড়াশুনা শেষ করে তিনি বীরকুচি হিন্দি হাইস্কুলে শিক্ষকতার পেশায় যুক্ত হন। অবসর গ্রহনের পর কংগ্রেস দলের সক্রিয় সদস্য ছাড়াও নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত হয়ে পড়েন। ছিলেন বৃহত্তর গুয়াহাটি গো-পালক সংস্থার সভাপতি, নুনমাটি ব্লক কংগ্রেস সহসভাপতি, পূর্ব নারেংগি বিহু উৎসবের মুখ্য পৃষ্ঠপোষক, নারেংগি চেকগেট বণিক সংস্থার উপদেষ্টা।
Tags: Assam UniversityDeath NewsIndian army
Previous Post

মাধ্যমিকের মাতৃভাষা বিষয়ের পরীক্ষা ১ এপ্রিল

Next Post

মেডিক্যাল ইস্যুতে হিমন্তের প্রশংসা, কমলাক্ষকে কটাক্ষ বিজয়ের

Related Posts

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর
slider

রাস্তা নয়, দুর্ভোগের নগরী শিলচর

by samayikprasanga
April 30, 2026
শিলচরে  অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী
slider

শিলচরে অন্ত:সত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, ধৃত স্বামী

by samayikprasanga
April 30, 2026
“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ
slider

“আইকনিক ফিনান্স” কর্তা জয়দীপের শিক্ষিকা পত্নীকে আটক করলো পুলিশ

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

বার কাউন্সিলে নির্বাচিত হাফিজ রশিদ ও নীলাদ্রি

by samayikprasanga
April 30, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

অতিরিক্ত বিমান ভাড়ার ১০ হাজার টাকা জমার নির্দেশে চরম উদ্বেগ হজযাত্রীদের

by samayikprasanga
April 30, 2026
Next Post
মেডিক্যাল ইস্যুতে হিমন্তের  প্রশংসা, কমলাক্ষকে কটাক্ষ বিজয়ের

মেডিক্যাল ইস্যুতে হিমন্তের প্রশংসা, কমলাক্ষকে কটাক্ষ বিজয়ের

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?