Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অন্যান্য

কামাখ্যা মন্দিরে বলিউড অভিনেত্রী কঙ্গনা

samayikprasanga by samayikprasanga
June 28, 2023
in অন্যান্য, অসম, বিনোদন
0
কামাখ্যা মন্দিরে বলিউড অভিনেত্রী কঙ্গনা

কামাখ্যা মন্দিরে অভিনেত্রী কঙ্গনা।

অনলাইন ডেস্ক : অম্বুবাচির পর-পর গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত বিশ্ববিখ্যাত শক্তিপীঠ কামাখ্যা মন্দিরে এসেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। পুরোহিতদের মুখনিসৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে নানা উপাচারে মায়ের পুজো ও যজ্ঞ করে যাচ্ঞা করলেন আশিস।

গতকাল রাতেই গুয়াহাটি এসেছিলেন বলিউড অভিনেত্রী ‘ইমারজেন্সি’-র নায়িকা কঙ্গনা রানাওয়াত। রাত কাটিয়েছেন মন্দির চত্বরে রাজ্য সরকারের অতিথিশালায়। প্রিয় অভিনেত্রী মা কামাখ্যার পুজো দিতে এসেছেন, দাবানলের মতো ছড়িয়ে পড়ে খবর। ফলে কাতারে কাতারে ভিড় জমান ফ্যানকুল। সঙ্গে মিডিয়ার লোকজনও। ভিড় সামাল দিতে পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয়েছে। এরই ফাঁকে ক্ষণিকের জন্য সাংবাদিকদের মুখোমুখিও হয়েছেন তিনি। হাসিমুখে সব প্রশ্নের সংক্ষিপ্ত উত্তরও দিয়েছেন কঙ্গনা।

You might also like

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাংবাদিকদের এক প্ৰশ্নের উত্তর দিতে গিয়ে কঙ্গনা বলেন, প্রতি বছর অম্বুবাচির সময় আসার অদম্য ইচ্ছা থাকে তাঁর। কিন্তু সময়াভাবে তা হয়ে ওঠে না। তবে গত ২০২১ সালে অম্বুবাচির সময় এসে মায়ের পুজো দিয়েছেন। তিনি বলেন, কামাখ্যা মন্দিরই বিশ্বের একমাত্র ধর্মস্থল যেখানে একজন নারীর যৌনাঙ্গ, ডিম্বাশয় এবং প্রজনন অঙ্গের পূজা করা হয়। এটি পবিত্র স্থান এক শক্তিপীঠ্য এখানে শক্তির অদ্ভুত সঞ্চার হয়, বলেন তিনি।

তাঁর নতুন ছায়াছবি ‘ইমারজেন্সি’ সম্পর্কে এক জিজ্ঞাসার সহাস্য জবাবে বলেন, চলতি বছরের ২৪ নভেম্বর ছবিটি মুক্তি পাবে। সবাইকে নিয়ে দেখবেন্। এই ছবিকে নিয়ে তাঁর অনেক প্রত্যাশা, বলেন নায়িকা।

এদিকে তিনি তাঁর অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘আজ কামাখ্যা মাই কে মন্দির মে দর্শন কিয়ে…ইস মন্দির মে জগতজননী মাইয়া কি যোনী রূপ মে পূজা হোতি হ্যায়…ইয়ে মাই কি শক্তি কা বিরাট রূপ হ্যায় জাঁহা মাই কো মাস ওউর বলি কা ভোগ লাগতা হ্যায়, ইয়ে পবিত্র স্থান এক শক্তিপীঠ হ্যায়…জাঁহা শক্তি কা অদ্ভুত সঞ্চার হ্যায়…কভি গুয়াহাটি আনা হুয়া তো দর্শন জরুর করেঁ…জয় মাই কি’

Tags: bollywood actressCM Himanta Bishwa SharmaKamakhya Templekangana ranaut
Previous Post

বিধ্বংসী অগ্নিকাণ্ড সোনাপুরের দিচাং রিসোর্টে

Next Post

করিমগঞ্জে বিএসএফ-এর অভিযানে উদ্ধার ২৮টি গরু

Related Posts

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
Next Post
করিমগঞ্জে বিএসএফ-এর অভিযানে উদ্ধার ২৮টি গরু

করিমগঞ্জে বিএসএফ-এর অভিযানে উদ্ধার ২৮টি গরু

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?