Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

কাছাড়ের বাগবাহারে ক্ষেতের জমি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

samayikprasanga by samayikprasanga
December 20, 2022
in অসম
0
কাছাড়ের বাগবাহারে ক্ষেতের জমি থেকে উদ্ধার যুবকের মৃতদেহ

সাময়িক প্রসঙ্গ, শিলচর, ২০ ডিসেম্বর : ধোয়ারবন্দের ওল্ড বাগবাহার এলাকা থেকে উদ্ধার হল যুবকের মৃতদেহ। লালরেমহোনা কচুং (৩৭) নামে এই যুবকের মৃত্যুকে ঘিরে দানা বেঁধে উঠেছে রহস্য। সন্দেহ করা হচ্ছে এটা খুনের ঘটনা হতে পারে। জানা গেছে, ওল্ড বাগবাহার এলাকারই বাসিন্দা লালরেমহোনা রবিবার বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন। কথা ছিল, কিছু কাজ কর্ম করে এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ দেখে রাতে বাড়ি ফিরবেন। কিন্তু রাতে আর বাড়ি ফেরেননি। সোমবার সন্ধ্যার দিকে এলাকায় রাস্তার পাশে ক্ষেতের জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশের এক সূত্র জানান, লালরেমহোনার শরীরে আঘাতের কোনও চিহ্ন দেখা যায়নি। যদিও তার পরিজনদের সন্দেহ এটা খুনের ঘটনা হতে পারে। পুলিশও এই মুহূর্তে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দিচ্ছে না।

মঙ্গলবার মেডিক্যালে  লালরেমহোনার মৃতদেহের ময়না তদন্ত করা হয়। ময়নাতদন্তের পর মৃতদেহ সমঝে দেওয়া হয় পরিবারের লোকেদের হাতে। পুলিশের এক সূত্র জানান, শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও ঘটনাকে ঘিরে কিছু কিছু বিষয় খতিয়ে দেখে মনে হচ্ছে, এটা খুনের ঘটনা হতেও পারে। তাই সব সম্ভাবনার কথা মাথায় রেখেই তদন্ত চালানো হচ্ছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: Cachar PoliceDeadbody recoveredSilchar NewsWorldcup Football 2022
Previous Post

পুরনিগম নির্বাচনে বিরোধী ঐক্যমঞ্চ গঠনের প্রয়াস বিডিএফ-এর

Next Post

মণিপুরে দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস, হত ২৭ ছাত্র

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
মণিপুরে দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস, হত ২৭ ছাত্র

মণিপুরে দুর্ঘটনাগ্রস্ত স্কুলবাস, হত ২৭ ছাত্র

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?