Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

করিমগঞ্জ শহরে প্রতি মঙ্গলবার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের

samayikprasanga by samayikprasanga
February 8, 2023
in অসম, বরাক উপত্যকা
0
করিমগঞ্জ শহরে প্রতি মঙ্গলবার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ জেলা প্রশাসনের

অনলাইন ডেস্ক : করিমগঞ্জ শহরে প্রতি মঙ্গলবার দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তি জারি করে বলেছে, ১৯৭১ সালের অসম দোকান ও প্রতিষ্ঠান আইনের ১১ (১) ধারা বলে করিমগঞ্জ শহরে প্রতি মঙ্গলবার দোকানপাট বন্ধ রাখতে হবে। তবে যে-সব দোকান ও প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আইনের এই ধারার বাইরে রাখা হয়েছিল সেগুলি ছাড়া অন্যান্য সব দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গোটা দিন বন্ধ রাখতে প্রশাসনিক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯৭১ সালের অসম দোকান ও প্রতিষ্ঠান আইনের উল্লিখিত ৩ (১) ধারার অধীনে যে সব দোকানে ২১ জন বা তার বেশি কর্মচারী রয়েছেন এবং শ্রম কল্যাণ বিভাগ থেকে রেহাইর প্রমাণপত্র রয়েছে, সে-সব দোকান ও প্রতিষ্ঠানকে এই বন্ধের আওতার বাইরে রাখার বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সাপ্তাহিক বন্ধের আওতার বাইরে যে সব দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে সেগুলি ডায়েরি সামগ্রী বিক্রির দোকান, রুটি, পেস্ট্রি, সুইট মিট ও ফুলের পাশাপাশি মাছ, মাংস, শাক-সবজি, ফলমূল এবং ফার্মাসি বা ওষুধ, সার্জিক্যাল সামগ্রী, ব্যান্ডেজ ও অন্যান্য চিকিৎসা সামগ্রী বিক্রির দোকান। এছাড়া শেষকৃত্য ও অন্ত্যেষ্টিক্রিয়ায় ব্যবহৃত সামগ্রী বিক্রির দোকান এবং তামাক, সিগারেট, চুরুট, পান, বিড়ি, পানীয় সামগ্রী বিক্রির খুচরো দোকান, বরফ, সংবাদপত্ৰ, সেলুন ও কেশ সজ্জার দোকান খোলা রাখা যেতে পারে। এদিকে কোনও প্রতিষ্ঠান সঞ্চালনের দায়িত্বপ্ৰাপ্ত ব্যক্তিকে এই নিৰ্দেশ থেকে রেহাই দেওয়া হয়েছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের অধীনস্থ প্রতিষ্ঠান, স্থানীয় কর্তৃপক্ষ, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া অথবা অন্য যে কোনও ব্যাংক, রেলওয়ে প্রশাসনের দফতর খোলা থাকবে। এছাড়া জল পরিবহণ পরিষেবা, মোটর পরিবহণ পরিষেবা অথবা কোনও সর্বজনীন বরাদ্দ প্রক্রিয়া, কোনও শিল্পোদ্যোগ বা বাণিজ্যিক অথবা আন্ডারটেকিং যা জনগণকে বিদ্যুৎ, আলো ও জল সরবরাহ করে, এ ধরনের জনগণের ব্যবহৃত অন্যান্য কোম্পানি বা শ্রেণি যা রাজ্য সরকার থেকে বিজ্ঞাপিত, এগুলিকে এই আইন থেকে রেহাই দেওয়া হয়েছে।

You might also like

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

Tags: CM Himanta Bishwa SharmaKarimganj district administrationKarimganj News
Previous Post

বাল্যবিবাহ গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ

Next Post

টিকল চা বাগানে যুবকের লাশ উদ্ধার

Related Posts

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু মাদক পাচার মামলার গাড়ির সঙ্গে যোগসূত্রের সন্দেহ

by samayikprasanga
August 15, 2026
লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
slider

লাইসংয়ে শোকাবহ পথ দুর্ঘটনা; কর্তব্যরত অবস্থায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

by samayikprasanga
August 15, 2026
শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া
slider

শিলচরে স্কুল পালিয়ে সঙ্গীদের নিয়ে নদী তীরে সেলফি উঠতে গিয়ে তলিয়ে গেল পড়ুয়া

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

শিলচর জেলা বার সংস্থার সভাপতি দীপক, সম্পাদক অমলাভ, সহ-সভাপতি পঙ্কজ

by samayikprasanga
June 12, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
Next Post
টিকল চা বাগানে যুবকের লাশ উদ্ধার

টিকল চা বাগানে যুবকের লাশ উদ্ধার

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?