Skip to content
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
  • অসম
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • খেলাধুলো
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • অন্যান্য
Home অসম

কংগ্রেস নেতার বুথ দখলের পরামর্শ, হাফিজকে কটাক্ষ সাজুর

samayikprasanga by samayikprasanga
April 24, 2024
in অসম, বরাক উপত্যকা
0
কংগ্রেস নেতার বুথ দখলের পরামর্শ, হাফিজকে কটাক্ষ সাজুর

অনলাইন ডেস্ক : দেশের সংবিধান রক্ষার লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে দাবি করেছেন করিমগঞ্জ লোকসভা আসনের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরী। আর সেই তিনিই কিনা ভোটের দিন হিংসা ছড়ানো এবং বুথ দখলের পরিকল্পনা করছেন। কোন সংবিধানে এসবের মান্যতা দেওয়া হয়েছে, প্রশ্ন ছুড়লেন সোনাইর বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া (সাজু)।  সম্প্রতি করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমদ চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেস নেতা এস তাপাদারের ভোটের দিন সন্ত্রাসী কার্যকলাপ এবং বুথ দখলের পরিকল্পনার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ গ্রেফতার করে জহির উদ্দিনকে। তবে তাপাদার এখনও পলাতক। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন করিম উদ্দিন। ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, হাফিজ রশিদের জন্য-ই আজ করিমগঞ্জের কংগ্রেস কর্মীরা বিপদের সম্মুখীন। তিনি (হাফিজ রশিদ) নিজে একজন আইনজীবী হয়ে আইন হাতে তোলার পরিকল্পনায় সামিল হয়েছেন। এটাকে কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

You might also like

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

কাছাড় পুলিশে রদবদল

এই ঘটনাকে রাষ্ট্র বিরোধী আখ্যা দিয়ে বিধায়ক করিম উদ্দিন আরও বলেন, এআইইউডিএফ একটি সুশৃঙ্খল দল। এই দল সংবিধানকে মেনে চলে। দলের নেতাকর্মীরাও ভদ্রসজ্জন। তাই ভিডিও প্রকাশ্যে আসার পর কোনও মামলা করেনি এআইইউডিএফ। পুলিশ -ই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছে এবং একজনকে গ্রেফতার করেছে। বরাকের ইতিহাসে এধরণের ঘটনা বিরল বলে উল্লেখ করেন বিধায়ক। বলেন, হাফিজ রশিদ আহমদ চৌধুরী যা করেছেন, বরাকের কোনও নেতা এ ধরনের কাজ করেননি। তিনি আরও বলেন, আইনজীবী হয়েও হাফিজ রশিদ আহমদ দলীয় কর্মীর জামিন করাতে পারছেন না। তাঁর ক্ষমতা নেই দলীয় কর্মীদের সুরক্ষা দেওয়ার। করিম উদ্দিন বলেন, ভোট বাক্সে কংগ্রেসের এই ঘৃণ্য ষড়যন্ত্রের জবাব দেবেন জনগণ।

Tags: advocate hafiz rashidmla sonai karim uddin barbhuiyaparlamentary election 2024
Previous Post

“রোড শো”-এ শিলচর মাতালেন গৌরব

Next Post

লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে পন্যবাহী ট্রেন লাইনচ্যুত

Related Posts

শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কংগ্রেস কার্যালয়ে “আমিনুল সমর্থক”-দের হাতে প্রহৃত আনসার

by samayikprasanga
June 3, 2026
সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী
slider

সাইবার ক্রাইম অপরাধীদের অ্যাকাউন্ট ভাড়া দিয়ে কাছাড়ে গ্রেফতার শাহরুখ খানের আরও ৩ সহযোগী

by samayikprasanga
May 26, 2026
শিলচরে ভাসানে দুর্ঘটনা, নদীতে তলিয়ে গেলেন একজন, উদ্ধার দুই
slider

কাছাড় পুলিশে রদবদল

by samayikprasanga
May 19, 2026
ফরম্যাট নিয়ে জটিলতা কাটলেও শিলচর ডিএসএ-র বি ডিভিশন আয়োজন এখনও অন্ধকারে
slider

ডিএসএ-র আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন ক্রীড়া মহলে

by samayikprasanga
May 19, 2026
চিরকান্দির মাঠ থেকে থেকে উদ্ধার  অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ
slider

পরকীয়ার জের! চিরুকান্দিতে যুবক খুনে আটক পত্নী

by samayikprasanga
May 19, 2026
Next Post
লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে পন্যবাহী ট্রেন লাইনচ্যুত

লামডিং-শিলচর ব্রডগেজ রেলপথে পন্যবাহী ট্রেন লাইনচ্যুত

Leave a Comment Below Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Useful Links

About Us
Contact Us
Privacy Policy

Subscribe Now

Don’t miss our future updates! Subscribe Today!

©2022. Samayik Prasanga. All Rights Reserved.

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?